Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায় বুধবার

দ্য ওয়াল ব্যুরো : আধার কার্ড কি নাগরিকদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে? সুপ্রিম কোর্টের পাঁচ প্রবীণতম বিচারপতি এই নিয়ে রায় দেবেন বুধবার। আধার কার্ডকে বাধ্যতামূলক করার বিপক্ষে সুপ্রিম কোর্টে ২৭ টি আবেদন জমা পড়েছিল। টানা ৩৮ দিন

আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায় বুধবার

শেষ আপডেট: 25 September 2018 12:45

দ্য ওয়াল ব্যুরো : আধার কার্ড কি নাগরিকদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে? সুপ্রিম কোর্টের পাঁচ প্রবীণতম বিচারপতি এই নিয়ে রায় দেবেন বুধবার। আধার কার্ডকে বাধ্যতামূলক করার বিপক্ষে সুপ্রিম কোর্টে ২৭ টি আবেদন জমা পড়েছিল। টানা ৩৮ দিন ধরে তার ভিত্তিতে শুনানি হয়েছে। ইতিমধ্যে ১০০ কোটির বেশি ভারতীয় আধার কার্ড করিয়েছেন। তাঁরা যে ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর পেয়েছেন, তা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, সেলফোন সার্ভিস, পাসপোর্ট, এমনকী ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। সুপ্রিম কোর্টে আবেদনকারীদের বক্তব্য, এতে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ভঙ্গ করা হচ্ছে। আধার কার্ডের জন্য যে তথ্যগুলি দিতে হবে, তাও ফাঁস হয়ে যেতে পারে। অন্যদিকে সরকারের বক্তব্য, আধার কার্ডের প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণ নিরাপদ। ফাঁস হওয়ার ভয় নেই। এই কার্ডের সাহায্যে লক্ষ লক্ষ দরিদ্র মানুষের কাছে সরকারি প্রকল্পের সুফলগুলি পৌঁছে দেওয়া যাবে।  মাঝপথে কেউ চুরি করলে ধরা পড়বে। গতবছর সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন, জীবনের অধিকার ও ব্যক্তিস্বাধীনতার সঙ্গে গোপনীয়তার অধিকার অঙ্গাঙ্গীভাবে জড়িত। সংবিধানের ২১ নম্বর ধারায় সেকথা বলা আছে। বুধবার তাঁরা কী বলেন, সে জন্য অপেক্ষা করে আছে সারা দেশ।

```