Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তঃরাজ্য চক্র কাজ করছে! ট্যাব কেলেঙ্কারি নিয়ে বললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার

শুক্রবারই সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। 

আন্তঃরাজ্য চক্র কাজ করছে! ট্যাব কেলেঙ্কারি নিয়ে বললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার

সুপ্রতিম সরকার

শেষ আপডেট: 15 November 2024 17:24

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে যে ট্যাব কেলেঙ্কারি চলছে তার পিছনে রয়েছে আন্তঃরাজ্য অসাধু চক্র। মূলত রাজস্থান, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সক্রিয় চক্র রয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। 

ট্যাব কেলেঙ্কারির 'এপিসেন্টার' উত্তর দিনাজপুর এমনটাই মনে করছে লালবাজার। আপাতত হাতে যে তথ্য এসেছে তা যাচাই করে এমনটাই মনে করা হচ্ছে। সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছেন, ট্যাব কাণ্ডে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৯৩টি মামলায় ১১ জন গ্রেফতার হয়েছে। আরও কয়েকজন এই ঘটনায় জড়িত বলেই মনে করছে পুলিশ। সেই প্রেক্ষিতে তদন্ত এগোচ্ছে। 

ইতিমধ্যেই ট্যাব কেলেঙ্কারির তদন্তে সিট গঠন হয়েছে। সেই টিমে রয়েছে সাইবার বিশেষজ্ঞরাও। এই কাজে ডেটা এন্ট্রির কাজ কে করেছেন, থার্ড পার্টি বা বাইরের কোনও এজেন্সি রয়েছে কিনা, তদন্তে তাই জানতে চায় কলকাতা পুলিশ। আর যে পড়ুয়ারা ট্যাব প্রতারণার শিকার হয়েছে তাঁরা তাঁদের টাকা পেয়ে যাবে বলেই আশ্বাস দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সু্প্রতিম সরকার। তবে তিনি এও জানিয়েছেন, হিসেব করে দেখা যাবে ৯৯ শতাংশই ট্যাবের টাকা পেয়েছেন।

রাজ্যের ১ হাজার ৯১১ পড়ুয়ার সঙ্গে ট্যাব প্রতারণা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রতিম সরকার। তাঁর বক্তব্য, ''দুশ্চিন্তার কিছু নেই। রাজ্য শিক্ষা দফতরের থেকে আমরা জেনেছি, প্রতিটি পড়ুয়া যারা বঞ্চিত হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য যে নির্দিষ্ট টাকা পৌঁছনোর কথা তা পৌঁছে যাবে। সবাই নির্দিষ্ট বরাদ্দের টাকা পাবে।'' টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানা গেছে। 

ট্যাব কাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের থেকে বেশকিছু নথি উদ্ধার হয়েছে, মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া জেরা করেও পুলিশ মূলত তিন রাজ্যের চক্রের সন্ধান পেয়েছে। আন্তঃরাজ্য চক্র সম্পর্কে এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছেন, ''সরকারি সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার প্রকল্প থেকে অর্থ সাইবার জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।'' 

পাশাপাশি ন্যাশনাল স্কলারশিপ বলে একটি পোর্টালের সন্ধানও পেয়েছে পুলিশ। সেখান থেকেও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ টাকা সাইবার জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। রাজস্থান, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড ছাড়াও আরও একাধিক রাজ্যে এই ধরনের চক্র থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। তবে আপাতত সংশ্লিষ্ট রাজ্যগুলির পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্ত করা হচ্ছে।  

যারা যারা এই চক্রে জড়িত, তারা যেখানেই থাকুক তাদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। একইসঙ্গে, সরকারের যে টাকা গেছে তাও দ্রুত উদ্ধার করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। 


```