Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় শিশুদের মধ্যে বাড়ছে অ্যাডেনোভাইরাসের সংক্রমণ, ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় শিশুদের মধ্যে ফের ছড়াচ্ছে অ্যাডেনোভাইরাসের (Adenovirus) সংক্রমণ। বিভিন্ন হাসপাতালের আউটডোরে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে আসা অধিকাংশ শিশুর শরীরে ভাইরাল স্ট্রেন পাওয়া গেছে। বর্ষায় সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা

কলকাতায় শিশুদের মধ্যে বাড়ছে অ্যাডেনোভাইরাসের সংক্রমণ, ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর

শেষ আপডেট: 2 July 2023 02:19

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় শিশুদের মধ্যে ফের ছড়াচ্ছে অ্যাডেনোভাইরাসের (Adenovirus) সংক্রমণ। বিভিন্ন হাসপাতালের আউটডোরে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে আসা অধিকাংশ শিশুর শরীরে ভাইরাল স্ট্রেন পাওয়া গেছে। বর্ষায় সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অ্য়াডেনোভাইরাসের (Adenovirus) সংক্রমণ ছড়াচ্ছে। এই ভাইরাস মূলত সর্দি-কাশির জন্য দায়ী, কিন্তু এখন করোনার মতোই রূপ বদলে আরও বেশি সংক্রামক ও ছোঁয়াচে হয়ে উঠেছে।

চিকিৎসকদের মতে, যে শিশুদের বয়স দু’বছরের কম, তাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি। বয়স এক বছরের কম হলে ঝুঁকি আরও বেশি। এই বয়সের শিশুদের ভীষণ সাবধানে রাখতে হবে। বড়দের কারও জ্বর-সর্দি-কাশি (Adenovirus), গলাব্যথা হলে অবশ্যই বাচ্চাদের থেকে দূরে থাকতে হবে। কারণ, বড়দের থেকেই এই সংক্রমণ শিশুদের মধ্যে ছড়ায়।

কী কী লক্ষণ দেখলে সতর্ক হতে হবে

জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা তিন দিনের বেশি থাকলেই হাসপাতালে ভর্তি করতে হবে।

সর্দি-কাশি, ক্রমাগত নাক দিয়ে জল পড়া, গলা শুকিয়ে যাওয়া, গলায় ব্যথা হলে দেরি করা ঠিক হবে না।

দ্রুত শ্বাস নেওয়া, শ্বাসপ্রশ্বাসের সময় বুক ধড়ফড় করা, এই ভাইরাস সংক্রমণের (respiratory syncytial virus) লক্ষণ।

কীভাবে সতর্ক থাকবেন

এই ভাইরাস ড্রপলেট বা নাক-মুখ থেকে বেরোনো জলকণার মাধ্যমে ছড়াতে পারে। তাই মাস্ক পরা খুবই জরুরি। কোভিডের কারণে আমাদের মাস্ক পরাতে অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাস বজায় রাখাই ভাল। তাছাড়া হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার, ভিড় এড়িয়ে চলা এগুলো মানতেই হবে।

Adenoviridae - Wikipedia

করোনা কমে যাওয়ায় মাস্ক পরাও উঠে গেছে। সরকার থেকেও ছাড় দেওয়া হয়েছে। কিন্তু মাস্ক শুধু করোনা ঠেকায় না, সর্দি-কাশির ভাইরাসও আটকায়। এখনকার সময় যেভাবে শ্বাসের রোগ ও ভাইরাল জ্বর ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে তাতে মাস্ক পরা সব থেকে আগে দরকার।

বারে বারে হাত ধুতে হবে। বিশেষ করে বাইরে থেকে এলে হাত ভাল করে ধুয়ে, স্যানিটাইজ করে তবেই ঘরে ঢুকুন।

করোনা কমে গেলেও শেষ হয়ে যায়নি। অ্যাডেনোভাইরাসও বেড়েছে। তাই পারস্পরিক দূরত্ব বজায় রাখা উচিত। এই সময়টাতে বেশি ভিড় বা জমায়েতে যাবেন না। বিয়েবাড়ি, সামাজিক অনুষ্ঠানে গেলে চেষ্টা করুন মাস্ক পরার ও স্যানিটাইজার সঙ্গে রাখার। সম্ভব হলে ভিড় এড়িয়ে চলবেন। বাচ্চাদেরও সামলে রাখবেন।

আদালত চত্বরে শোভন-রত্নার তুমুল ঝগড়া, দূরে দাঁড়িয়ে চুপ করে দেখলেন বৈশাখী


```