Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের অশান্তির জের! পাসপোর্ট ভেরিফিকেশনে বাড়তি নজরদারি পুলিশের

লালবাজার সূত্রের খবর, পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বাড়তি সতর্কতার নির্দেশ পৌঁছেছে থানায় থানায়।

বাংলাদেশের অশান্তির জের! পাসপোর্ট ভেরিফিকেশনে বাড়তি নজরদারি পুলিশের

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 December 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ঘটে চলা ধারাবাহিক অশান্তির জেরে ইতিমধ্যেই সীমান্তের থানাগুলিতে নজরদারি বাড়িয়েছে রাজ্য পুলিশ। আশঙ্কা করা হচ্ছে, অশান্তির আবহে সীমান্ত পথে চোরা গোপ্তা অনুপ্রবেশ বাড়তে পারে। এহেন আশঙ্কা থেকেই এবার  পাসপোর্ট ভেরিফিকেশনে বাড়তি নজরদারি শুরু করল পুলিশ।

লালবাজার সূত্রের খবর, পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বাড়তি সতর্কতার নির্দেশ পৌঁছেছে থানায় থানায়। তাতে বলা হয়েছে, যিনি পাসপোর্টের আবেদন করছেন, তার দেওয়া প্রতিটি নথি ভাল করে যাচাই করে নিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথি শুধু যাচাই করলেই হবে না, সংশ্লিষ্ট ব্যক্তি আদৌ সেই ঠিকানায় থাকেন কিনা, তিনি কোনও অসামাজিক কার্যকলাপে জড়িত কিনা এবিষয়ে নিশ্চিত হতে তাঁর বাড়িতেও সরোজমিনে গিয়ে তথ্য যাচাই করে আসতে হবে। 

এমনকী এ ব্যাপারে বাড়তি সতর্কতা হিসেবে এও বলা হয়েছে, স্রেফ দায়সারা ভাবে দায়িত্ব সারলে হবে না, থানা থেকে কোনও অভিজ্ঞ অফিসারকে গিয়ে তথ্য যাচাই করতে হবে।  

 হঠাৎ এমন বাড়তি সতকর্তার কারণ কী? 

নভেম্বরের শেষে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে পাকর্স্ট্রিটের একটি হোটেল থেকে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, বাংলাদেশের মাদারিপুরের ওই বাসিন্দা বাংলাদেশের বিএনপি নেতা। বছর দুয়েক আগে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। আওয়ামী লিগের হাত থেকে বাঁচতে সে সময় তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন।

ধৃতর কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট ও আধার কার্ড বাজেয়াপ্ত করে। তাতে তার নাম লেখা ছিল রবি শর্মা। সীমান্ত টপকে এ রাজ্যে ঢুকে কোথায় তিনি এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছেন, দু'বছর ধরে কোথায় কোথায় থেকেছেন, জাল পরিচয় তৈরিতে কে বা কারা সাহায্য করেছে তা ইতিমধ্যে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সূত্রেই বাংলার সীমান্তে জাল পাসপোর্ট চক্রের হদিশ জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই সূত্রেই এবার পাসপোর্ট ভেরিফিকেশনে বাড়তি জোর দেওয়া হল বলে সূত্রের খবর। 


```