Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোস্ট অফিসের কিছু সঞ্চয় স্কিমে বাড়তি সুদ কাল থেকে, জেনে নিন বিশদে

দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে বছর শেষে একগুচ্ছ জনমুখী সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর সরকার। পোস্ট অফিসের (post office) স্বল্প সঞ্চয়ের কিছু প্রকল্পে কেন্দ্রীয় সরকার সুদের হার (interest rate) কিছুটা বাড়িয়েছে শুক্রবার। এর

পোস্ট অফিসের কিছু সঞ্চয় স্কিমে বাড়তি সুদ কাল থেকে, জেনে নিন বিশদে

শেষ আপডেট: 31 December 2022 06:53

দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে বছর শেষে একগুচ্ছ জনমুখী সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর সরকার। পোস্ট অফিসের (post office) স্বল্প সঞ্চয়ের কিছু প্রকল্পে কেন্দ্রীয় সরকার সুদের হার (interest rate) কিছুটা বাড়িয়েছে শুক্রবার। এর আগে কেন্দ্রীয় সরকার গরিবদের সস্তায় রেশন দেওয়ার কর্মসূচি আরও এক বছর বহাল রাখার কথা জানিয়েছে যা করোনার সময় চালু হয়েছিল। বছর শেষের মুখে অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের জন্য চালু হয়েছে ওয়ান পোস্ট ওয়ান পেনশন ব্যবস্থা। ডাকঘর সঞ্চয় স্কিমে (savings schemes) সুদের নয়া হার বলবৎ হবে আগামীকাল অর্থাৎ ১ জানুয়ারি থেকে।

তবে এই দফায় সেই সঞ্চয় প্রকল্পগুলিতেই সুদের হার বাড়ানো হয়েছে যেগুলিতে আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যায় না। যেমন পাবলিক প্রভিডেন্ড ফান্ডের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। এই প্রকল্পে সুদ বাবদ আয়ের জন্য আয়কর দিতে হয় না। অবশ্য এই স্কিম শুধু ডাকঘর নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও আছে। সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও সুদের হার অপরিবর্তিত থাকছে কাল থেকে আগামী তিনমাস।

অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এনএসসি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং কিষাণ বিকাশপত্রের সুদের হার ১.১ শতাংশ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রসঙ্গত, স্বল্প সঞ্চয়ে সুদের হার এখন তিনমাস অন্তর পরিবর্তন করা হয়।

নয়া হার চালু হওয়ার পর পোস্ট অফিসে এক বছরের মেয়াদী আমানতে ৬.৬ শতাংশ, দুই বছরের ক্ষেত্রে ৬.৮ শতাংশ) এবং তিন ও পাঁচ বছরের জন্য যথাক্রমে ৬.৯ শতাংশ এবং ৭ শতাংশ সুদ মিলবে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে জানুয়ারি-মার্চ সময়ের জন্য ৮ শতাংশ হারে মিলবে। যা বর্তমানে ৭.৬ শতাংশ।

কিষাণ বিকাশ পত্রের সুদের হার বৃদ্ধি করে ৭.২ শতাংশ করা হয়েছে। এতদিন শুদের হার ছিল ৭ শতাংশ। তবে এই স্কিমে টাকা জমানো যেত ১২৩ মাসের জন্য। সেটা কমিয়ে ১২০ মাস বা ছয় বছরের জন্য করা হয়েছে। মান্থলি ইনকাম স্কিমে সুদের হার বেড়ে হয়েছে ৭.১ শতাংশ। রেকাকিং ও সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অপরিবর্তিত থাকছে। এই দুই ক্ষেত্রে ডাকঘরে সুদের হার এখন যথাক্রমে ৫.৮ শতাংশ এবং ৪ শতাংশ।

ময়দানের কাছে খেলনার মতো উল্টে গেল গাড়ি, ঝড়ের গতিতে এসে সপাটে ধাক্কা গাছে


```