Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ দুর্নীতির যোগ? প্রয়াত শিক্ষকের ফ্ল্যাটে ইডির হানা, স্ত্রীর অ্যাকাউন্টে ২ কোটি!

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের তত্ত্ব এনেছে ইডি। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ঘুরপথে একাধিক ব্যক্তি লাভবান হয়েছেন।

নিয়োগ দুর্নীতির যোগ? প্রয়াত শিক্ষকের ফ্ল্যাটে ইডির হানা, স্ত্রীর অ্যাকাউন্টে ২ কোটি!

শেষ আপডেট: 7 December 2023 18:26

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের তত্ত্ব এনেছে ইডি। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ঘুরপথে একাধিক ব্যক্তি লাভবান হয়েছেন।

সেই সূত্রেই বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গের প্রয়াত এক শিক্ষকের বরাহনগরে ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির কর্তারা। সূত্রের খবর, ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে তল্লাশি। ইতিমধ্যে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

তদন্তকারী সংস্থার একটি সূত্রের দাবি, শুভ্রাংশু মৈত্র নামে ওই শিক্ষক উত্তরবঙ্গের এক স্কুলে শিক্ষকতা করতেন। বছর খানেক আগে তিনি প্রয়াত হয়েছেন। তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে  ২ কোটি ১৫ লাখ টাকা রয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি।

ইডি সূত্রের দাবি, ওই টাকার লেনদেন সন্দেহজনক। প্রয়াত শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও উঠেছিল। তার ওপর এই বিপুল পরিমাণ টাকার আর্থিক লেনদেন। সে কারণেই এই তল্লাশি অভিযান।

তদন্তকারী সংস্থার মতে, নিয়োগ দুর্নীতিতে বিপুল আর্থিক লেনদেন হয়েছিল। তার সুফল পেয়েছিলেন অনেকেই। ঘুরপথে টাকা পৌঁছেছিল একাধিক ব্যক্তির কাছে। এই ২ কোটি টাকাও ওইভাবে ঘুরপথে প্রয়াত শিক্ষকের স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও শুভ্রাংশু মৈত্রের স্ত্রী এদিন তদন্তকারীদের জানান যে তিনি একটি সংস্থায় কর্মরত ছিলেন।


```