Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ঋতুপর্ণার মায়ের শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক! ভেন্টিলেশনে চলছে চিকিৎসা

অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঋতুপর্ণার মায়ের শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক! ভেন্টিলেশনে চলছে চিকিৎসা

ঋতুপর্ণা সেনগুপ্ত।

শেষ আপডেট: 9 November 2024 11:25


দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্তর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাতেই ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়েছে নন্দিতাদেবীকে। পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। সূত্রের দাবি, শনিবার সকাল ১০টার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

গত ৭ নভেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন। সেদিন এক সাক্ষাৎকারে দ্য ওয়ালকে ঋতুপর্ণা জানিয়েছিলেন, 'একসময় জন্মদিনে মা পায়েস খাওয়াতো। এবারে আমি নিজে হাতে মাকে পায়েস খাওয়াব।'

পরিবার সূত্রের খবর, অভিনেত্রীর মা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর ডায়ালিসিসও হয়। চিকিৎসকরা জানিয়েছে, প্লেটলেটের রক্তচাপ কমে যাওয়ার কারণেই শারীরিক অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, মায়ের পাশাপাশি ঋতুপর্ণার শাশুড়িও গুরুতর অসুস্থ। মা এবং শাশুড়িকে দেখতে ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন অভিনেত্রীর স্বামী সঞ্জয় চক্রবর্তীও। মুম্বই থেকে এসেছেন অভিনেত্রীর মাসতুতো বোনও।

সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই দিনভর হাসপাতালে রয়েছেন ঋতুপর্ণা এবং সঞ্জয়। ঘনিষ্ঠ মহলে অভিনেত্রী জানিয়েছেন, 'ভেন্টিলেশন, হাসপাতাল- শব্দগুলো শুনলেই বুকটা ছ্যাৎ করে ওঠে। মনটাও খারাপ। তবে আমার মা খুবই লড়াকু, ইশ্বরের কাছে প্রার্থনা করছি, এই লড়াইটাতে মা যেন জিতে ফিরে আসেন।'


```