Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেসবুক লাইভের সময় ধৃত সমাজকর্মী, মারধরের কথা স্বীকার করছে না পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : লখনউয়ের পরিবর্তন চক থেকে ধরা পড়েছিলেন অভিনেত্রী, রাজনীতিক তথা সমাজকর্মী সাদাফ জাফর। তিনি ওই চক থেকে ফেসবুক লাইভ করছিলেন। তাতে দেখা যাচ্ছিল সরকারি বাস, মিডিয়া ভ্যান ও বেসরকারি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। জাফর প্রশ্ন তুল

ফেসবুক লাইভের সময় ধৃত সমাজকর্মী, মারধরের কথা স্বীকার করছে না পুলিশ

শেষ আপডেট: 23 December 2019 09:36

দ্য ওয়াল ব্যুরো : লখনউয়ের পরিবর্তন চক থেকে ধরা পড়েছিলেন অভিনেত্রী, রাজনীতিক তথা সমাজকর্মী সাদাফ জাফর। তিনি ওই চক থেকে ফেসবুক লাইভ করছিলেন। তাতে দেখা যাচ্ছিল সরকারি বাস, মিডিয়া ভ্যান ও বেসরকারি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। জাফর প্রশ্ন তুলেছিলেন, এত বেশি সংখ্যক বিক্ষোভকারী থাকা সত্ত্বেও এত কম পুলিশ মোতায়েন করা হয়েছে কেন? এমন সময় তাঁকে গ্রেফতার করা হয়। পরে অভিযোগ ওঠে, পুলিশ হেপাজতে তাঁকে মারধর করা হয়েছে। পুলিশ সোমবার এই অভিযোগ অস্বীকার করেছে। ফেসবুক লাইভে দেখা যায়, এক মহিলা কনস্টেবল জাফরকে ধরলেন। তিনি বলেন, “আপ মুঝে ক্যায়সে গিরাফতার কর রহা হ্যায়... জিনহোনে পাথর ফেঁকা হ্যায় উনকো তো তুম পকড় নেহি পায়ে...”। মহিলা কনস্টেবল তাঁকে প্রশ্ন করলেন, “তুমহারে সাথ থে না ওহ বুডঢে...”। জাফরের পরিবার পরে অভিযোগ করে, তাঁকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। একদফা ডাক্তারি পরীক্ষার পরে নিয়ে যাওয়া হয় স্থানীয় জেলে। তাঁর বোন নাহিদ বলেন, “জাফরের পেটে লাথি মারা হয়েছে। তাঁকে ব্যাটন দিয়েও মারা হয়েছে। তিনি যন্ত্রণায় ছটফট করছিলেন।” মারধরের কথা অস্বীকার করে উত্তরপ্রদেশ পুলিশ বলেছে, জাফরের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। টুইটারে পুলিশ অফিসার সুরেশ চন্দ্র রাউত লিখেছেন, যারা অশান্তি সৃষ্টি করছিল, জাফর তাদের সঙ্গে ছিলেন। যেখানে হাঙ্গামা হচ্ছিল, সেখান থেকেই তিনি গ্রেফতার হয়েছেন। আমরা নিয়ম মেনে তাঁর ডাক্তারি পরীক্ষা করিয়েছি। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। পরিচালক মিরা নায়ারের ‘স্যুটেবল বয়’ ছবিতে অভিনয় করেছেন জাফর। তিনি বলেন, “এই হল ভারতের অবস্থা। লখনউতে প্রতিবাদ করতে গিয়ে স্যুটেবল বয়ের অভিনেত্রী মার খেয়েছেন। তাঁকে জেলে রাখা হয়েছে।” https://twitter.com/MiraPagliNair/status/1208718477306916865

```