Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

হাসপাতালে দীপঙ্কর দে, বিয়ের পরের সন্ধ্যাতেই গুরুতর অসুস্থ অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা দীপঙ্কর দে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। এদিন সন্ধে নাগাদ তিনি বাড়িতেই শ্বাসকষ্ট অনুভব করেন। সঙ্গে স

হাসপাতালে দীপঙ্কর দে, বিয়ের পরের সন্ধ্যাতেই গুরুতর অসুস্থ অভিনেতা

শেষ আপডেট: 16 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা দীপঙ্কর দে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। এদিন সন্ধে নাগাদ তিনি বাড়িতেই শ্বাসকষ্ট অনুভব করেন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন লিভ-ইন রিলেশনশিপে থাকার পর গতকালই গাঁটছড়া বেঁধেছেন বাংলা চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা দীপিঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়। তাঁদের প্রেম অনেকদিন ধরেই টলিপাড়ায় বহু চর্চিত বিষয়। ছিমছাম আয়োজনে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়েই বিয়ে সেরেছেন এই দুই তারকা। হাইল্যান্ড পার্কের পাশে একটি রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর। হাজির ছিলেন, নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়৷ ছিলেন পাত্রীর ভাই দুর্গাশিস রায়৷ দীপঙ্কর দে'র পরিবারসূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় ভিগছেন তিনি। এদিন দুপুরের পর থেকে তাঁর শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকে। পারিবারিক ডাক্তারের পরামর্শমতো তাঁকে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। বয়সের গণ্ডি ভালবাসায় বাধ মানেনি। একজন ৭৫, অন্যজন পঞ্চাশের কোঠায়। বহুবছর একসঙ্গে থাকার পরে বৃহস্পতিবারই সাতপাকে বাঁধা পড়েন দুই তারকা। বিয়ের আয়োজনে আতিশয্য না থাকলেও পোশাকের বাহারে নজর কেড়েছিলেন দীপিঙ্কর এবং দোলন দু’জনেই। একেবারেই সাবেকি বাঙালি পোশাকে দেখা গিয়েছিল দু’জনকেই। দীপঙ্করের পরনে ছিল সাদা কুর্তা এবং ধুতি। আর লাল বেনারসীতে দোলন ছিলেন মোহময়ী। পোশাকের সঙ্গে মাথায় ম্যাচিং লাল ফুল এবং মানানসই গয়না। বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই রেজিস্ট্রিও সেরে নেন এই দুই অভিনেতা।

```