Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দেব অনড়! গদ্দার প্রসঙ্গে বললেন, 'আমার কাছে গদ্দার শব্দের অর্থ আলাদা'

সম্প্রতি বালুরঘাটে গিয়ে বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসা করেছিলেন দেব। এমনকী মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলে অভিহিত করার পরও এ ব্যাপারে দেব বলেছিলেন, "তিনি এমনটা মনে করেন না!"

দেব অনড়! গদ্দার প্রসঙ্গে বললেন, 'আমার কাছে গদ্দার শব্দের অর্থ আলাদা'

ঘাটালের তৃণমূল প্রার্থী সন্দেশখালি।

শেষ আপডেট: 3 May 2024 16:10

দ্য ওয়াল ব্যুরো: গদ্দার প্রসঙ্গে নিজের পুরনো বক্তব্যেই অনড় থাকলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব।

ঘটনার সূত্রপাত, সম্প্রতি বালুরঘাটে গিয়ে বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসা করেছিলেন দেব। এমনকী মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলে অভিহিত করার পরও এ ব্যাপারে দেব বলেছিলেন, "তিনি এমনটা মনে করেন না!"

গত বুধবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করে দলের কোপে পড়েছেন কুণাল। দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ খোওয়ানোর পর দেবের প্রসঙ্গ টেনে কুণাল বলেছিলেন, "দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথারও বিরোধিতা করেছিলেন। বলেছিলেন, মিঠুন চক্রবর্তীকে উনি গদ্দার বলে মনে করেন না। এমনকী ভোট প্রচারে গিয়ে বিজেপির রাজ্য সভাপতির প্রশংসা করার পরও দল ওর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।"

এদিন মালদহ উত্তরে দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড-শো করেন দেব। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে দেব নিজের পুরনো অবস্থানে অনড় থেকে বলেন, "কুণালদা আমার সম্পর্কে কী বলেছেন, তা নিয়ে আমার কিছু বলার নেই। তবে এটুকু বলতে পারি, আমার কাছে গদ্দার শব্দের অর্থ আলাদা।"

দেবের কথায়, "আমার কাছে গদ্দার শব্দের অর্থ দলে থেকে, দলের পদে থেকে দলবিরোধী কার্যকলাপ করা, দলের ক্ষতি করা।"

আপনি কি কুণাল ঘোষকে ইঙ্গিত করেই বলছেন? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একগাল হেসে দেব বলেন, "কেউ দল থেকে বেরিয়ে অন্য় দলে গিয়ে বিরূপ মন্তব্য করতেই পারেন। কিন্তু দলে থেকে দলের ক্ষতি করাটাই হল গদ্দারি!"

একসময তৃণমূলে ছিলেন মিঠুন। একুশের ভোটের আগে বিজেপিতে ফেরেন। নিজের বক্তব্যের মাধ্যমে পরোক্ষে মিঠুনের পাশে দাঁড়িয়ে দেব নিজের পুরনো অবস্থানকেই ফের স্পষ্ট করেছেন বলে মনে করা হচ্ছে।

দেবের কথায়, "আমি দিদির বক্তব্যের বিরোধিতা করিনি। শুধু নিজের ধারণাটা জানিয়েছি।"


```