
শেষ আপডেট: 27 December 2022 17:37
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) বাবা (father)। ৯০ বছর বয়স হয়েছিল তাঁর। গত কয়েক সপ্তাহ ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিকে নিজের কাজের জন্য এপার বাংলায় ছিলেন অভিনেতাও। ফলে দূর থেকেই বাবার সুস্থতা কামনা করছিলেন। তবে শেষ অবধি আর সুস্থ হয়ে ওঠা হলো না। বাবার মৃত্যুতে (passed away) স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন 'হাওয়া', 'কারাগার'-খ্যাত অভিনেতা।
সূত্রের খবর, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতার বাবা রাধাগোবিন্দ চৌধুরী। বেশ কয়েক সপ্তাহ আগেই তাঁর আচমকা সেরিব্রাল অ্যাটাক হয়। এছাড়াও তাঁর বয়সজনিত নানারকম সমস্যা ছিল। আইসিইউ-তেই ভর্তিছিলেন তিনি। চিকিৎসা চলছিল তাঁর। এদিন সন্ধেয় তাঁর মস্তিষ্কে হঠাতই রক্তক্ষরণ শুরু হয়। তারপরই সব শেষ!
বাবার কথা উঠলে বরাবরই আবেগতাড়িত হতে দেখা গিয়েছে চঞ্চলকে। নিজে কাজের সুবাদে ঢাকায় থাকলেও তাঁর বাবা-মা পাবনায় গ্রামের বাড়িতেই থাকতেন। সেখানে ঘরের দেওয়ালে চঞ্চলকে নিয়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন খবর দেওয়ালে লাগিয়ে রাখতেন তাঁর বাবা। কিন্তু শেষের দিকে বয়সের ভারে তা আর পারতেন না।
এক বছরে তিন বড় প্রাপ্তি বাংলাদেশের, পদ্মা সেতু, কর্ণফুলি টানেলের পর বুধবার মেট্রো