Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অর্জুন রামপালও? মুম্বইতে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন নার্কোটিক্সের অফিসাররা

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে। বলিউডের সঙ্গে মাদক যোগের একের পর এক সূত্র সামনে আসছে। গতকালই প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদকে মাদক কাণ্ডে গ্রেফতার করেছে

অর্জুন রামপালও? মুম্বইতে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন নার্কোটিক্সের অফিসাররা

শেষ আপডেট: 8 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে। বলিউডের সঙ্গে মাদক যোগের একের পর এক সূত্র সামনে আসছে। গতকালই প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদকে মাদক কাণ্ডে গ্রেফতার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। তার আগে অভিনেতা বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চলেছে। মাদক মামলায় নাম জড়িয়েছে তাঁর শ্যালকের। এবার অভিনেতা অর্জুন রামপালের বাড়িতেও হানা দিলেন এনসিবি-র অফিসাররা। সূত্রের খবর, রামপালের বান্ধবী গ্যাব্রিবেলা দেমেত্রিয়াদেসের ভাই অ্যাজিসিলাওসকে মাদক কাণ্ডে আগেই গ্রেফতার করেছিলেন এনসিবি-র অফিসাররা। জামিনে ছাড়া পান তিনি। সেই সূত্রেই অভিনেতা অর্জুন রামপালের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারী অফিসাররা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়েই বলিউডের মাদক চক্রের বিষয়টা সামনে আসে। মাদক যোগের অভিযোগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক ও অভিনেতার দুই কর্মচারী দীপেশ সবন্ত ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে এনসিবি। প্রায় এক মাস জেল খেটে ছাড়া পান রিয়া। মাদক কাণ্ডে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খান, রকুল প্রীতের মতো অভিনেত্রীদেরও জেরা করেন গোয়েন্দারা।  তদন্তকারী অফিসাররা বলছেন, সুশান্ত সিং মামলায় মাদক যোগে যাদের নাম জড়িয়েছিল তাদের মধ্যে একজন রামপালের বান্ধবীর ভাই। ধর্মা প্রোডাকশনের একজিকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ প্রসাদকে মাদক মামলায় গ্রেফতার করে এনসিবি। তদন্তকারীদের দাবি, এই ক্ষিতিজের সঙ্গেই যোগাযোগ ছিল অ্যাজিসিলাওস দেমেত্রিয়াদেসের। গতকাল, রবিবারই প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। উদ্ধার হয় ১০ গ্রাম গাঁজা। তল্লাশির সময় ফিরোজ বাড়িতে ছিলেন না, তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান এনসিবি। পরে তাঁকে গ্রেফতার করা হয়। মাদক কিনতে গিয়ে ইতিমধ্যেই ধরা পড়েছেন টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান। এনসিবি সূত্রে খবর, বলিউডের মাদকযোগের তদন্তে নেমে বেশ কয়েকটি মাদক চক্রের খোঁজ পেয়েছেন তদন্তকারী অফিসাররা।  মুম্বইয়ের চার জায়গা থেকে আরও চার মাদক পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে।

```