Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শবরীমালা: "ইচ্ছাকৃত মন্দিরকে রক্তাক্ত করার চক্রান্ত", বিক্ষোভকারীর মন্তব্য ঘিরে তোলপার

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই মন্ত্রী স্মৃতি ইরানি বলেছিলেন, "ভেজা স্যানেটারি ন্যাপকিনে বন্ধুর বাড়ি আমরা যাই না , তাহলে শবরীমালা মন্দিরে কেন যাব?"। প্রায় একই মন্তব্য শোনা গেল কেরলের এক বিক্ষোভকারীর মুখেও। যিনি বেশ কয়েকশো লোকের জমায়েতে চিৎক

শবরীমালা: "ইচ্ছাকৃত মন্দিরকে রক্তাক্ত করার চক্রান্ত", বিক্ষোভকারীর মন্তব্য ঘিরে তোলপার

শেষ আপডেট: 27 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই মন্ত্রী স্মৃতি ইরানি বলেছিলেন, "ভেজা স্যানেটারি ন্যাপকিনে বন্ধুর বাড়ি আমরা যাই না , তাহলে শবরীমালা মন্দিরে কেন যাব?"। প্রায় একই মন্তব্য শোনা গেল কেরলের এক বিক্ষোভকারীর মুখেও। যিনি বেশ কয়েকশো লোকের জমায়েতে চিৎকার করে বললেন, "শবরীমালা মন্দিরকে রক্তাক্ত করতে যে কেউ এবার হাত কেটে মন্দিরে ঢুকবেন।" রাহুল ঈশ্বর নামে ওই যুবক আন্দোলনকারী এখানেই না থেমে বলতে থাকেন,"শবরীমালাকে রক্তে ভেজাতেই এই চক্রান্ত।" কোচিতে শবরীমালা বাঁচাও কমিটির একটি সভায় বক্তব্য রাখছিলেন রাহুল।শবরীমালা মন্দিরে ১০-৫০ বছরের মহিলাদের প্রবেশাধিকারের বিপক্ষে বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেন তিনি l। ঋতুবতী মহিলাদের মন্দিরে প্রবেশের বিরুদ্ধে গিয়ে "মন্দির রক্তাক্ত" উক্তিটি করেন তিনি। বক্তব্যকে সমর্থন করেই সভার প্রত্যেকে করতালিও দেন। তবে,একাংশ রাহুলের বক্তব্যের বিরোধিতা করেন। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের ঝগড়া শুরু হয়। পরে পরিস্থিতি সামাল দেয় কেরল পুলিশ, গ্রেফতার করা হয় রাহুল ঈশ্বরকে। বন্ধুদের বাড়িই তো চেঞ্জ করার সব থেকে কমফর্টেবল জায়গা এই নিয়ে মোট ৩ হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করল কেরল পুলিশ। মুখ্যমন্ত্রী বিজয়ন জানিয়েছেন, শবরীমালা প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য, বা উত্তেজনা ছড়ালেই বিক্ষোভকারীদের গ্রেফতার করবে পুলিশ। স্মৃতি ইরানির বিতর্কিত মন্তব্য ঘিরে  ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। মন্ত্রীর পথ হেঁটেই রাহুলও নিজের মন্তব্যে অকপট। গ্রেফতারের পরও একই স্লোগান দিচ্ছিলেন তিনি। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```