Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিভোর্সের মামলা চলছে, খোরপোষ দিতে নারাজ স্বামী স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল!

খোরপোষের মামলা তোলার হুমকি দিয়ে স্ত্রীকে অ্যাসিড মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনায় হইচই পড়ল ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের লিচুবাগানে।

ডিভোর্সের মামলা চলছে, খোরপোষ দিতে নারাজ স্বামী স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল!

শেষ আপডেট: 7 November 2023 19:00

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিবাহ বিচ্ছেদ এখনও হয়নি। তিনবছর ধরে মামলা চলছে। তারপরেও অশান্তি! খোরপোষের মামলা তোলার হুমকি দিয়ে স্ত্রীকে অ্যাসিড মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনায় হইচই পড়ল ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের লিচুবাগানে।

পুলিশ সূত্রে জানা গেছে, বারো বছর আগে দুজনের বিয়ে হয়। তাদের এক সন্তানও আছে। বর্তমানে দুজনে একই এলাকায় আলাদা ফ্ল্যাটে থাকেন। ২০২১ সাল থেকে অমিত গাঙ্গুলির সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁর স্ত্রীর। অভিযোগ, খোরপোষের সেই মামলা তোলার জন্য বারবার অমিত চাপ দেন। রবিবার সন্ধেবেলা স্ত্রীর ফ্ল্যাটে গিয়ে ঝামেলা করেন অমিত। গালিগালাজ করেন। তখনকার মতো দুই পরিবার কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিলেও ফের রাত সাড়ে দশটা নাগাদ স্ত্রীর ফ্ল্যাটে চড়াও হয়।

ডোরবেল শুনে তিনি দরজা খুলতেই স্ত্রীকে লক্ষ্য করে অমিত অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। কোনওরকমে সরে যাওয়ায় অ্যাসিড তার পায়ে পড়ে বলে জানা গেছে। চণ্ডীতলা হাসপাতালে চিকিৎসা করানো হয় তাঁর। নির্যাতিতা বলেন, “বিয়ের পর থেকে নানাভাবে অত্যাচার করা হত। তবুও সব সহ্য করে আট বছর সংসার করি। ২০ সালে মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। অ্যাসিড ছোড়ার পরেই ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সোমবার গ্রেফতার করা হয় অমিত গাঙ্গুলিকে। মঙ্গলবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে কী ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়েছিল তা জানতে ফরেনসিক পরীক্ষা হবে।


```