Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ফ্রায়েড রাইস-মাটন কারি খাওয়ানো হল হায়দরাবাদ-কাণ্ডের ধর্ষকদের! জেলে কেন জামাই আদর, ক্ষোভ নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: তাদের প্রতি গণআক্রোশে ফুঁসছে সারা দেশ। সোশ্যাল মিডিয়ায় রোষানল উগরে দিচ্ছেন সকলে। প্রতিবাদের ঝড় বইছে কন্যাকুমারী থেকে কাশ্মীরে, ক্ষোভে ফেটে পড়েছে আট থেকে আশি। কিন্তু তাদেরকেই রীতিমতো জামাই-আদরে খাওয়ানো হল মাটন কারি আর ফ্রা

ফ্রায়েড রাইস-মাটন কারি খাওয়ানো হল হায়দরাবাদ-কাণ্ডের ধর্ষকদের! জেলে কেন জামাই আদর, ক্ষোভ নেটিজেনদের

শেষ আপডেট: 2 December 2019 16:22

দ্য ওয়াল ব্যুরো: তাদের প্রতি গণআক্রোশে ফুঁসছে সারা দেশ। সোশ্যাল মিডিয়ায় রোষানল উগরে দিচ্ছেন সকলে। প্রতিবাদের ঝড় বইছে কন্যাকুমারী থেকে কাশ্মীরে, ক্ষোভে ফেটে পড়েছে আট থেকে আশি। কিন্তু তাদেরকেই রীতিমতো জামাই-আদরে খাওয়ানো হল মাটন কারি আর ফ্রায়েড রাইস! হায়দরাবাদ গণধর্ষণ করে তরুণীকে পুড়িয়ে মারার কাণ্ডে গ্রেফতার চার অভিযুক্তকে নিয়ে এই তথ্য সামনে আসতেই যেন সাধারণ মানুষের ক্ষোভের বারুদে আরও এক বার আগুন জ্বলে উঠল! কেউ চাইছেন ফাঁসি দেওয়া হোক ধর্ষকদের। কেউ আবার বলছেন আইন হাতে তুলে নিয়ে জনতার দরবারে তাদের ছেড়ে দেওয়ার কথা। এর মধ্যেই নির্যাতিতা ও নিহত তরুণীর মা চেয়েছেন ধর্ষকদেরও পুড়িয়ে মারা হোক তাঁর মেয়ের মতো করেই। সেই একই দাবি, একই ঘৃণা শোনা গেছে এক ধর্ষকের মায়ের গলাতেও। তিনিও নিজের ছেলেকে পুড়িয়ে মারার কথা বলেছেন। এরই মধ্যে জানা গেল, হাজতবাসের প্রথম দিনে তাদের ডিনারে ছিল মাটনকারি ও ফ্রায়েড রাইস।

আরও পড়ুন: আদালতে প্রকাশ্যে কুপিয়ে মারা হয়েছিল আক্কু যাদবকে, কেটে নেওয়া হয়েছিল পুরুষাঙ্গ! ধর্ষণের বিচারের দাবিতে সেই স্মৃতি ফিরে আসছে সোশ্যাল মিডিয়ায়

বুধবারের এই ঘটনায় তদন্তে নেমে চার জন অভিযুক্তকেই শুক্রবার গ্রেফতার করে পুলিশ। মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামের এই চার অভিযুক্তকে শনিবার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন তেলঙ্গানার শাদনগরের ম্যাজিস্ট্রেট। তেলঙ্গানার চেরাপল্লীর সেন্ট্রাল জেলে রয়েছে তারা। ফার্স্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার হবে বলা সিদ্ধান্ত হয়েছে। প্রশ্ন উঠেছে, সারা দেশ যখন তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে, তখন  তাদের এত যত্নের খাবার খাওয়ানোর অর্থ কী! প্রত্যাশিত ভাবেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শানিয়েছেন নেটিজেনরা। কেউ বলেছেন, যে দেশের বহু নাগরিকই পেট ভরে খেতে পান না, মাথার ওপর ছাদ নেই সকলের, সেখানে এরকম জঘন্য অপরাধীদের জেলে বসিয়ে ভাল-মন্দ খাওয়ানো হচ্ছে! কেউ আবার ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত সন্ত্রাসবাদী আজমল কাসভের প্রসঙ্গও টেনে আনেন। জেলের খাবার খেতে না পারার কারণে কাসভকে মাটন বিরিয়ানি খাওয়ানো হতো বলে জানা যায়৷ তবে চেরাপল্লীর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এটা আলাদা কোনও খাবার নয়। জেলে কোন দিন কী খাওয়ানো হবে, সেই মেনু আগে থেকেই ঠিক করা থাকে। সেই মতোই রবিবার ঠিক ছিল মটন কারি-ফ্রায়েড রাইস থাকবে ডিনারে। সেই খাবারই প্রথম রাতে পেয়েছে ধর্ষকেরাও। আলাদা কোনও আয়োজন করা হয়নি। তবে পাশাপাশি এ কথাও জানা গেছে, জেলে প্রায় রোজই প্রতি বেলায় আলাদা আলাদা সুস্বাদু খাবারই পরিবেশন করা হয়। একঘেয়ে খাবার দেওয়া হয় না।
আরও পড়ুন: আমার ছেলেকেও পুড়িয়ে মারা হোক! এবার দাবি তুললেন হায়দরাবাদ-কাণ্ডে অভিযুক্ত ধর্ষকের মা
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯টা ২০ নাগাদ পেশায় পশুচিকিৎসক ওই ২৬ বছরের তরুণীর স্কুটির চাকা পাংচার করে দিয়েছিল অভিযুক্তরা। তার পরের এক ঘণ্টার মধ্যেই তাঁকে গণধর্ষণ করে পুড়িয়ে মারে তারা। ধরা পড়ার পরে অভিযুক্তরা স্বীকার করেছে, তরুণী যাতে চিৎকার না করতে পারেন, সে জন্য তাঁর গলায় জোর করে মদ ঢেলে দিয়েছিল তারা। এমনকি তরুণীকে পোড়াতেও তাঁরই স্কুটির পেট্রোল ঢালা হয়েছিল বলেও স্বীকার করেছে তারা। তবে নিহত তরুণীর মায়ের অভিযোগ, ঘটনার কথা জানার পরে পুলিশে অভিযোগ দায়ের করতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায় তাঁদের। শেষমেশ যখন তদন্ত শুরু হয়, তখন অনেকটা দেরি হয়ে গেছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা অভিযোগ পাওয়ামাত্র তৎপর হয়ে তল্লাশি শুরু করে এবং দু’দিনের মধ্যেই গ্রেফতার করে ফেলে চার অভিযুক্তকেই।

```