Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়নাগুড়িতে গাছে বেঁধে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, কড়া প্রতিক্রিয়া অধীরের

মৃতর পরিবারের আক্ষেপ, পুলিশ আগেই যদি সক্রিয় হত তাহলে এভাবে প্রাণটা যেত না।

ময়নাগুড়িতে গাছে বেঁধে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, কড়া প্রতিক্রিয়া অধীরের

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 25 July 2024 16:16

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে যোগ না দেওয়ায় কংগ্রেসের এক ঘরছাড়া বুথ সভাপতিকে গাছে বেঁধে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূলের বুথ সভাপতি-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।

এব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অধীর বলেন, "গায়ের জোরে সব কিছু দখল করে নেওয়া, এটাই তৃণমূলের রাজনীতি। শাসকের সন্ত্রাসের মাঝেও যারা কংগ্রেস করছেন তাঁদের ওপর লাগাতার সন্ত্রাস নামিয়ে আনা হচ্ছে। তাই তৃণমূল যতদিন পশ্চিমবঙ্গে থাকবে ততদিন বিরোধী কর্মীদের খুন হতে হবে, এটাই বাংলার রীতি হয়ে গেছে। তবু মৃত্যুকে উপেক্ষা করে প্রচুর মানুষ এখনও কংগ্রেস করছেন।"

একই সঙ্গে অধীর এও জানিয়েছেন, পরিবার রাজি থাকলে হাইকোর্টে গিয়ে বিচারপতির নজরদারিতে তদন্তের দাবি জানানো হবে।  মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীর আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায দেখুন, কীভাবে বাংলায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।" 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির খাগড়াবাড়িতে। কংগ্রেসের মৃত বুথ সভাপতির নাম মানিক রায়। তৃণমূলের অত্যাচারে বেশ কয়েকবছর সপরিবারে মানিক ঘরছাড়া ছিলেন বলে পরিবারের অভিযোগ।

মৃত কংগ্রেস নেতার পরিবারের দাবি, নদী থেকে বেআইনিভাবে বালি তোলা এবং জমির জবর দখলের প্রতিবাদ করার কারণে বছর পাঁচেক আগে তাঁদের ঘরছাড়া হতে হয়েছিল। শিলিগুড়িতে আত্মীয় বাড়ি ছেড়ে গত রবিবার গ্রামে ফেরেন তাঁরা। তারপর থেকেই নতুন করে শাসকদলে যোগ দেওয়ার জন্য মানিকের ওপর চাপ দেওয়া হচ্ছিল।

পুলিশকে লিখিত অভিযোগে মৃত কংগ্রেস নেতার স্ত্রী জানিয়েছেন, বুধবার রাতে তৃণমূলের বুথ সভাপতি দিলীপ রায়ের নেতৃত্বে ৮-১০ জন তাঁদের বাড়িতে চড়াও হয়। মারতে মারতে তুলে নিয়ে যাওয়া হয় মানিককে। বাড়ির অদূরে গাছে বেঁধে পিটিয়ে খুন করা হয়।

 অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সকালেই পুলিশ বুথ সভাপতি-সহ পাঁচজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। 

মৃতর পরিবারের আক্ষেপ, পুলিশ আগেই যদি সক্রিয় হত তাহলে এভাবে প্রাণটা যেত না।


```