বিষয়টি প্রকাশ্যে আসতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র শোরগোল তৈরি হয়েছে। সকলেই অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 16 June 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর ছবি ব্যবহার করে সোশ্যাল মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্টে অশালীন রিল (Obscene Reel) পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি রায়গঞ্জের (Raiganj)। বিষয়টি প্রকাশ্যে আসতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র শোরগোল তৈরি হয়েছে। সকলেই অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
তদন্তে নেমে ওই বধূর স্বামী চিন্ময় আচার্যকে (২৭) পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থানার অন্তর্গত পাপাস গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশকে লিখিত অভিযোগ ওই বধূ জানিয়েছেন, সোশ্যাল মাধ্যমে আলাপ থেকে প্রেম। দেড় বছর আগে তাঁদের বিয়েও হয়। অন্তঃস্বত্ত্বা ওই বধূর অভিযোগ, বিয়ের পরও স্বামী অন্য তরুণীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক রেখেছিল। প্রতিবাদ করলে অশান্তি শুরু করে এবং মাস চারেক আগে বাপের বাড়িতে রেখে যায়।
বধূর অভিযোগ, স্বামী পরিকল্পিতভাবেই আমার চরিত্র হননের চেষ্টা করছে। তাই আমার নামে সোশ্যাল মাধ্যমে ভুয়ে অ্যাকাউন্ট খুলে আমার কিছু ব্যক্তিগত ছবি দিয়ে অশ্লীল রিল বানিয়ে পোস্ট করছে।" অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।