Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জনজাতি মহিলাকে মারধরের অভিযোগ! কোটশিলা থানার ওসিকে 'ক্লোজ' করল জেলা পুলিশ

এক জনজাতি মহিলাকে মারধরের অভিযোগ পুরুলিয়ার কোটশিলা থানার ওসিকে 'ক্লোজ' করল জেলা পুলিশ।

জনজাতি মহিলাকে মারধরের অভিযোগ! কোটশিলা থানার ওসিকে 'ক্লোজ' করল জেলা পুলিশ

শেষ আপডেট: 21 February 2024 12:33

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: এক জনজাতি মহিলাকে মারধরের অভিযোগ পুরুলিয়ার কোটশিলা থানার ওসিকে 'ক্লোজ' করল জেলা পুলিশ।

মঙ্গলবারই ওসি তুফান দাঁকে 'ক্লোজ' করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরুলিয়ার কোটশিলা থানার বড়রোলা গ্রামের ঘটনা। বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে গত রবিবার সংশ্লিষ্ট এলাকায় অভিযানে গিয়েছিল থানার পুলিশ। অভিযোগ, তল্লাশি অভিযানে গিয়ে গ্রামের এক জনজাতি মহিলাকে মারধর করেন ওসি।

ঘটনার পরে গুরুতর আহত অবস্থা্য় ওই জনজাতি মহিলাকে ভর্তি করা হয় পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানান গ্রামের মহিলারা। 

খবর পেয়ে মঙ্গলবার ওই গ্রামে যান পুরুলিয়ার বিজেপি সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মহিলাকে সঙ্গে নিয়ে গিয়ে কোটশিলা থানার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। এরপরই কোটশিলা থানার অভিযুক্ত অফিসারকে 'ক্লোজ' করার নির্দেশ দেন এসপি। 


```