Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিযুক্ত পাশের পাড়ার লোক! মুর্শিদাবাদে জোড়া খুনের মূল পাণ্ডা হাতে, তদন্তে আরও তৎপর পুলিশ

মুর্শিদাবাদের ঘটনায় ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সূত্রেই ইনজামুলের নাম উঠে আসে ও তাকে খুঁজতে শুরু করেন আধিকারিকরা।

অভিযুক্ত পাশের পাড়ার লোক! মুর্শিদাবাদে জোড়া খুনের মূল পাণ্ডা হাতে, তদন্তে আরও তৎপর পুলিশ

ফাইল চিত্র

শেষ আপডেট: 17 April 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: জাফরাবাদে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় পুলিশের জালে মূল পাণ্ডা। সুতি থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, ধৃত ইনজামুল হক জাফরাবাদের পাশের গ্রাম শুলিপাড়ার বাসিন্দা। ঘটনার দিন সে উপস্থিত ছিল এলাকায়। যে ক'জন মাস্ক পরেছিল কুপিয়ে খুনের সময়, তার মধ্যে ইনজামুলও ছিল বলে জানা গেছে।  

মুর্শিদাবাদের ঘটনায় ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সূত্রেই ইনজামুলের নাম উঠে আসে ও তাকে খুঁজতে শুরু করেন আধিকারিকরা। জানা যায়, তার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। পুলিশ জানায়, সে ঘটনার পর সিসিটিভি ভেঙেছিল, যাতে কোনওভাবেই ঘটনার কথা সামনে না আসে। 

পেশায় রাজমিস্ত্রি ইনজামুলকে এই ঘটনার মূল পাণ্ডা বলছেন তদন্তকারী আধিকারিকরা। মনে করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার তদন্তে গতি পাওয়া যাবে। এপর্যন্ত ২৭২ জনকে গ্রেফতার করা হয়েছে, সেই সংখ্যা আরও বাড়তে পারে। 

এদিকে বৃহস্পতিবার অর্থাৎ আজ খুনের জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। শুধু খুনের এলাকা নয়, অভিযোগে যেসব জায়গার কথা উল্লেখ করা হয়েছিল, সেসব জায়গা থেকেই নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। 


```