Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

জয়নগরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় দু'মাসের মাথায় দোষী সাব্যস্ত অভিযুক্ত, কালই সাজা ঘোষণা

আগামীকাল অর্থাৎ শুক্রবার পকসো আদালতেই সাজা ঘোষণা হবে দোষী সাব্যস্তের। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার ৬১ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হল। 

জয়নগরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় দু'মাসের মাথায় দোষী সাব্যস্ত অভিযুক্ত, কালই সাজা ঘোষণা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 December 2024 18:12

দ্য ওয়াল ব্যুরো: জয়নগরে চতুর্থ শ্রেণির ধর্ষণ ও খুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারুইপুরের পকসো আদালত। দোষীর নাম মুস্তাকিন সর্দার। আগামীকাল অর্থাৎ শুক্রবার পকসো আদালতেই সাজা ঘোষণা হবে দোষী সাব্যস্তের। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার ৬১ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হল। 

গত ৪ অক্টোবর ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। বিস্তর খোঁজাখুঁজির পর ওই রাতেই তার দেহ উদ্ধার হয়। ৫ অক্টোবর নাবালিকাকে ধর্ষণ ও খুনে গ্রেফতার করা হয় মুস্তাকিনকে।

৭ অক্টোবর ঘটনার তদন্তে সিট গঠন করা হয়। এর ২৫ দিনের মাথায়, গত ৩০ অক্টোবর পেশ হয় চার্জশিট। আর বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করল আদালত।

প্রসঙ্গত, জয়নগরের মহিষমারি এলাকার জলাভূমি থেকে ন’বছরের একটি শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগে তেতে ওঠে এলাকা। ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগর থানা এলাকার মহিষমারি পুলিশ ফাঁড়ি এলাকা।

পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে স্থানীয় ফাঁড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ফাঁড়িতে  আগুন ধরিয়ে দেওয়া হয়। এমকী পুলিশকে ঝাঁটাপেটাও করেন গ্রামবাসীদের একাংশ।


```