Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'যদি বুঝতাম ও জড়িত, তাহলে ধরিয়ে দিতাম', দাবি কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত বাবলুর স্ত্রীর

স্বামী যে বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত, তা ভেবেই অবাক হচ্ছেন বাবলু যাদবের স্ত্রী সুচরিতা। বলছেন, 'ওর সঙ্গে আমার এখন কোনও সম্পর্ক নেই। যদি আগে আমি টের পেতাম তাহলে ধরিয়ে দিতাম।'

'যদি বুঝতাম ও জড়িত, তাহলে ধরিয়ে দিতাম', দাবি কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত বাবলুর স্ত্রীর

বাবলু যাদবের স্ত্রী সুচরিতা

শেষ আপডেট: 5 January 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনার তিন দিন পেরিয়ে গিয়েছে। এখনও অধরা আরও দুই অভিযুক্ত। তাদেরই হদিশ পেতে পুরস্কার ঘোষণা করেছে মালদহ জেলা পুলিশ। কৃষ্ণা রজক ও বাবলু যাদবকে খুঁজে দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ। নিহত তৃণমূল নেতার পরিবারের দাবি, রাজনৈতিক ফায়দার জন্যই দুলালকে খুন করা হয়েছে। পুলিশ মনে করছে, কৃষ্ণা ও বাবলুকে ধরতে পারলেই উত্তর পাওয়া যাবে কে আসলে বড় মাথা।  

এদিকে স্বামী যে বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত, তা ভেবেই অবাক হচ্ছেন বাবলু যাদবের স্ত্রী সুচরিতা। বলছেন, 'ওর সঙ্গে আমার এখন কোনও সম্পর্ক নেই। যদি আগে আমি টের পেতাম তাহলে ধরিয়ে দিতাম। ওর আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। সে কিছুই করত না। তবে সম্ভবত তৃণমূল করত।'

তিনি আরও বলেন, 'কৃষ্ণ রজক ওরফে রোহন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। ১ তারিখের পর থেকে তাকে আর দেখা যায়নি। পুলিশ ২ তারিখ আমাদের বাড়িতে এসেছিল।' বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীর।

ইংলিশবাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন ও মহানন্দাপল্লির বাসিন্দা বাবলু যাদব। দুলাল সরকার খুনে এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও অধরা এই দুই অভিযুক্ত। দুই অভিযুক্তের ছবি, নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলেও জানিয়েছে। 


```