Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নৈহাটির তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেফতার, কমিশনার বদলের ২৪ ঘণ্টার মধ্যেই

বিধায়ক বনাম পুলিশ কমিশনার পরস্পর বিরোধী মন্তব্য ঘিরে তদন্তে সমস্যা তৈরি হয়েছিল বলে খবর।

নৈহাটির তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেফতার, কমিশনার বদলের ২৪ ঘণ্টার মধ্যেই

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 February 2025 11:43

দ্য ওয়াল ব্যুরো: বারাকপুরের কমিশনারের পদে বদলের ২৪ ঘণ্টার মধ্যেই নৈহাটির তৃণমূল কর্মী খুনে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অক্ষয় গণ।

তৃণমূল কর্মী খুনের ঘটনায় আরও চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃতদের বয়ান সন্দেহজনক। সূত্রের খবর, আটক ওই চারজনকেও গ্রেফতার করা হতে পারে।

গত শুক্রবার বিকেলে নৈহাটির গৌরীপুরে খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। সন্তোষকে গুলি করে নাকি থেঁতলে খুন করা হয়েছে তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। এর পরই পুলিশ কমিশনার পদ থেকে অলোক রাজোরিয়াকে সরিয়ে ওই পদে আনা হয়েছিল অজয় কুমার ঠাকুরকে। তার ২৪ ঘণ্টার মধ্যে নৈহাটির খুনে সাফল্য পেল পুলিশ।

নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পরই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া। সে সময় পুলিশ কমিশনার দাবি করেন, সন্তোষকে থেঁতলেই খুন করা হয়েছে। গুলি চালানোর ঘটনা ঘটেনি। অন্যদিকে স্থাবনীয় বিধায়ক দাবি করেন, গুলি করেই সন্তোষকে হত্যা করা হয়েছে। পরস্পর বিরোধী মন্তব্য ঘিরে তদন্তে সমস্যা তৈরি হয়েছিল বলে খবর।

এরপরই বারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে বদলি করে দেওয়া হয় ট্রাফিক বিভাগের ডিআইজি পদে। বারাকপুরের আইশৃঙ্খলার ভার তুলে দেওয়া হয় কারা বিভাগের ডিআইজি অজয় কুমার ঠাকুরের হাতে।


```