Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়েদের প্রতিবাদের রাতে আদিবাসী তরুণীকে গলা কেটে হত্যা! ৯ দিনের মাথায় গ্রেফতার অভিযুক্ত

মেয়েদের সেই 'রাত দখলের' রাতেই পূর্ব বর্ধমানের নান্দুর গ্রামের ঝাপানতলায় গলা কেটে আদিবাসী তরুণীকে হত্যা করা হয়েছিল।

মেয়েদের প্রতিবাদের রাতে আদিবাসী তরুণীকে গলা কেটে হত্যা! ৯ দিনের মাথায় গ্রেফতার অভিযুক্ত

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 23 August 2024 23:18

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি পড়ুয়া খুনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ১৪ অগস্ট মধ্যরাতে রাস্তায় নেমেছিল মেয়েরা। মেয়েদের সেই 'রাত দখলের' রাতেই পূর্ব বর্ধমানের নান্দুর গ্রামের ঝাপানতলায় গলা কেটে আদিবাসী তরুণীকে হত্যা করা হয়েছিল। ঘটনার ৯ দিনের মাথায় আদিবাসী তরুণীকে খুনের অভিযোগে অজয় টুডু নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। 

জেলা পুলিশ সুপার আমন দীপ বলেন, শনিবার ধৃতকে বর্ধমান আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। অজয়ের বাড়ি পশ্চিম মেদিনীপুর হলেও খুনের ঘটনার পর থেকে পূর্ব মেদিনীপুরে লুকিয়ে ছিল সে। তদন্তে নেমে এদিন তাকে গ্রেফতার করে পুলিশ। তবে কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। 

পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা হাঁসদা। বছর দু'য়েক আগে বেঙ্গালুরুর শপিং মলে কাজ করতে যায়। পাশাপাশি প্রিয়াঙ্কা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগেও এমএ পড়ছিল। খুন হওয়ার দু'দিন আগে সে গ্রামের বাড়িতে ফিরে আসে।

১৪ অগস্ট সন্ধেয় বাড়ির পাশেই বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। বেশ খানিকক্ষণ পরেও ফিরে না আসায় পরিজনরা খোঁজাখুঁজি শুরু করেন। তখনই বাড়ির অদূরে তাঁর গলা কাটা মৃতদেহ পাওয়া যায়। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

চারদিন পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় গত রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের গাংপুর সংলগ্ন রাস্তা অবরোধ করে আদিবাসীদের বেশ কয়েকটি  সংগঠন। দীর্ঘক্ষণ অবরোধের জেরে জাতীয় সড়ক মারাত্মক ভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধস্থলে হাজির হয়ে ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন বিজেপি মালদহের হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু। 


```