Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেজা রাস্তায় পিছলে গেল অ্যাম্বুলেন্স, সজোরে ধাক্কা টোল প্লাজায়! মৃত চার, দেখুন ভয়ঙ্কর ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ভেজা রাস্তা, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। টোল প্লাজার (Toll Plaza) দিকে তীব্র গতিতে এগিয়ে আসছিল অ্যাম্বুলেন্স (Ambulance)। ব্যারিকেড সরাতে সরাতেও টোল প্লাজার কর্মী হয়তো ভাবতে পারেননি আর কয়েক সেকেন্ডের মধ্যে কী হতে চ

ভেজা রাস্তায় পিছলে গেল অ্যাম্বুলেন্স, সজোরে ধাক্কা টোল প্লাজায়! মৃত চার, দেখুন ভয়ঙ্কর ভিডিও

শেষ আপডেট: 21 July 2022 06:45

দ্য ওয়াল ব্যুরো: ভেজা রাস্তা, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। টোল প্লাজার (Toll Plaza) দিকে তীব্র গতিতে এগিয়ে আসছিল অ্যাম্বুলেন্স (Ambulance)। ব্যারিকেড সরাতে সরাতেও টোল প্লাজার কর্মী হয়তো ভাবতে পারেননি আর কয়েক সেকেন্ডের মধ্যে কী হতে চলেছে। নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে টোল প্লাজার বুথে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি (Accident)। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) উদুপি জেলায়। ওই অ্যাম্বুলেন্সে যে রোগী ছিলেন তাঁরও মৃত্যু হয়েছে। মারা গেছেন রোগীর সঙ্গে থাকা আরও দুজন। এছাড়া এই দুর্ঘটনায় টোল প্লাজার এক কর্মীও নিহত হয়েছেন বলে খবর। অ্যাম্বুলেন্স চালক গুরুতর জখম।

ভয়ঙ্কর এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যা দেখে শিউরে উঠছেন সকলে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে এগিয়ে এসেছে অ্যাম্বুলেন্সটি। টোল প্লাজার ওই কর্মচারী তখন সবে ব্যারিকেড সরাচ্ছিলেন। অর্ধেক সরানো হয়েছিল তাঁর। কিন্তু ততক্ষণে ছুটে এসেছে অ্যাম্বুলেন্স। টোল বুথে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেছে। পিষে গেছেন ওই কর্মীও।

https://twitter.com/ANI/status/1549749548318216192?s=20&t=sNGP6yXeYGrbVlTN5VPajA

আরও পড়ুন: বাঁকুড়ায় চরম নির্যাতন সপ্তম শ্রেণির ছাত্রীর উপর! ‘ভূতে ধরেছে’ সন্দেহে ওঝার মার


```