Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুপমের অনুষ্ঠান দেখতে হুড়োহুড়ি, ভিড়ের চাপে ভাঙল গেট, দেগঙ্গার বইমেলায় দুর্ঘটনা

জানা গেছে, বইমেলার মাঠে যতজন লোক ধরতে পারে তার থেকে তিনগুণ বেশি ভিড় হয়েছিল।

অনুপমের অনুষ্ঠান দেখতে হুড়োহুড়ি, ভিড়ের চাপে ভাঙল গেট, দেগঙ্গার বইমেলায় দুর্ঘটনা

শেষ আপডেট: 30 December 2023 22:40

দ্য ওয়াল ব্যুরো: দেগঙ্গার বইমেলায় অনুপমের গানের অনুষ্ঠান দেখলে হুলস্থুলকাণ্ড বাঁধল। ভিড়ের চাপে ভেঙে পড়ল ব্যারিকেড ও গেট। হুড়োহুড়িতে জখম বেশ কয়েকজন। তাঁদের মধ্যে তিন স্বেচ্ছাসেবক রয়েছেন। দুর্ঘটনায় অনেকের মাথা ফেটেছে বলে খবর। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে হতভম্ব উদ্যোক্তারাও।

দেগঙ্গা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ১১ বছর পর বেড়াচাপা বীণাপানি স্কুল সংলগ্ন দেবালয় স্পোর্টিং ক্লাবের ময়দানে বইমেলা শুরু হয় ২২ তারিখে। সেখানেই অনুপম রায়ের গানের প্রোগ্রাম ছিল। শনিবার সন্ধে থেকেই ভিড় বাড়তে থাকে বইমেলায়। বিশেষ করে অনুপমের গানের অনুষ্ঠান দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। একটা সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় উদ্যোক্তাদের।

জানা গেছে, বইমেলার মাঠে যতজন লোক ধরতে পারে তার থেকে তিনগুণ বেশি ভিড় হয়েছিল। উদ্যোক্তারা বলছেন, এত ভিড় হবে তা আগে থেকে বোঝা যায়নি। তাই ভিড় সামলানোর উপযুক্ত ব্যবস্থাও ছিল না। সন্ধে ৭টা নাগাদ তুমুল বিশৃঙ্খলা শুরু হয় মাঠে। অনুষ্ঠান দেখতে প্রচুর লোকজন ঢুকে পড়তে থাকে মাঠে। ভিড়ের চাপে বইমেলার মূল গেটটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভেঙে যায় মঞ্চের সামনের ব্যারিকেডও। সেখানে যে স্বেচ্ছাসেবকরা ছিলেন তাঁরা গুরুতর জখম হন। কয়েকজনের মাথা ফেটে যায়। শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয় বইমেলা।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে মাঠে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়া হয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই খবর। এই ঘটনার জেরে ঘণ্টাখানেকের জন্য টাকি রোড অবরুদ্ধ হয়ে যায়।


```