
শেষ আপডেট: 10 December 2022 11:13
দ্য ওয়াল ব্যুরো: এসি সারানোর জন্য একটি আবাসনে এসেছিল ১৯ বছর বয়সি মেকানিক। কাজ সেরে ফেরার সময় আবাসনের পার্কিং এরিয়ায় একটি বছর পাঁচেকের শিশুকন্যাকে খেলা করতে দেখে সে। এরপরেই শিশুটিকে লিফ্টের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত (AC mechanic rapes five-year-old girl)। সেই ঘটনায় অভিযুক্ত এসি মেকানিককে গ্রেফতার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নভি মুম্বইয়ের (Navi Mumbai) একটি আবাসনে। ওইদিন আবাসনেরই একটি ফ্ল্যাটে এসি সারানোর কাজ করতে এসেছিল অভিযুক্ত। কাজ সেরে নিচে নামার পরেই আবাসনের পার্কিং লটে পাঁচ বছর বয়সি শিশুটিকে চোখে পড়ে যায় তার। এরপর শিশুটিকে লিফ্টের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে ছেড়ে দেয় অভিযুক্ত।
ঘটনার পরেই নিজের বাড়িতে গিয়ে বমি করতে শুরু করে শিশুটি। বাবা-মা জিজ্ঞেস করার পর সব কথা খুলে বলে সে। এরপরেই অভিযুক্ত মেকানিকের সন্ধানে দৌড়ে নিচে নামেন শিশুটির মা। তখনই দেখা যায়, আবাসনের নিরাপত্তারক্ষীর হাতে ধরা পড়ে গেছে অভিযুক্ত।
এরপর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার তাকে একটি স্থানীয় আদালতে তোলা হলে আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।
প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে! শুনেই ৪০ জন দুষ্কৃতী নিয়ে তাঁকে অপহরণ করল প্রেমিক, দেখুন ভিডিও