
শেষ আপডেট: 31 May 2019 04:27
সুরি আরও লেখেন, "মোদীর এই দ্বিতীয় বারের দায়িত্ব পাওয়ার ঘটনায় ভারত-আরব এমিরেটসের বন্ধন আরও ইতিবাচক হবে। শেষ চার বছরে আমরা অনেক কিছু শুরু করেছি। আগামী দিনগুলো আমাদের সম্পর্কের স্বর্ণযুগ হয়ে উঠবে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়েই দুই দেশের সম্পর্ক আরও গাঢ় হয়েছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিনিয়োগও বেড়েছে। নির্বাচনের আগে, মোদীকে জায়েদ মেডাল দেওয়ার কথা ঘোষণা করে আবু ধাবি। দীর্ঘদিন ধরে আরব আমিরশাহীর সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার জন্যই দেওয়া হয় এই বিশেষ সম্মান।
আরব আমিরশাহীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পোক্ত করার জন্য এই নরেন্দ্র মোদীকে এই সম্মান দেন সেদেশের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহয়ান। কোনও দেশের রাজা বা রাষ্ট্রেনেতাদের আরব আমিরশাহীর পক্ষ থেকে সর্বোচ্চ এই সম্মান দেওয়া হয়।
এ ছাড়া, গত বছরের জানুয়ারিতে আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের শিলান্যাস করেন মোদী৷ এই দেশে প্রায় ৩০ লক্ষের বেশি ভারতীয় বসবাস করেন বলে জানান৷
দ্বিতীয় বার লোকসভা ভোটে জেতার পরে, প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নেন নরেন্দ্র মোদী। তিনি ছাড়া পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন মোট ২৪ জন।