Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবি নয়, শনির বিকেলেই অভিষেকের ভার্চুয়াল বৈঠক, ভূতুড়ে ভোটার ধরার কৌশল ঠিক করতে

ওই বৈঠকে দলের জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

রবি নয়, শনির বিকেলেই অভিষেকের ভার্চুয়াল বৈঠক, ভূতুড়ে ভোটার ধরার কৌশল ঠিক করতে

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 10 March 2025 07:49

দ্য ওয়াল ব্যুরো: দোল উৎসবের কথা ভেবে 'ভূতুড়ে ভোটার কার্ড' (Fake Voters) নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বৈঠক একদিন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে রবিবার সন্ধেই দলের তরফে জেলায় জেলায় নির্দেশ পৌঁছেছে যে, রবিবার নয়, অভিষেকের ভার্চুয়াল বৈঠক হবে শনিবার ১৫ মার্চ বিকেলেই।

দলীয় সূত্রের খবর, শনিবার বিকেল ৪টেয় 'ভূতুড়ে ভোটার কার্ড' (Fake Voters) ইস্যুতে ভার্চুয়াল বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে দলের জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

ভুয়ো ভোটার (Ghost Voter) ইস্যুতে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সীকে কমিটির মাথায় রেখে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

'ভূত' ধরার কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠক হয় (TMC Core Committee Meeting)। তাৎপর্যপূর্ণভাবে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর কমিটি থেকে জেলা ভিত্তিক কমিটিও তৈরি করা হয়েছিল। তবে রাতেই সেই কমিটি খারিজ করে দেন স্বয়ং দলনেত্রী। তারপরই অভিষেকের বৈঠক একদিন পিছিয়ে যাওয়ার খবর সামনে এসেছিল। তবে রবিবারই দলের তরফে জেলায় জেলায় জানানো হয়েছে, ১৬ মার্চ নয়, ১৫ মার্চই হবে বৈঠক।


```