Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এদের আমলে গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী', বাজেটের আগে কী বললেন অভিষেক

সরকারের এই বাজেট নিয়ে তিনি কোনও আশা দেখছেন না বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

'এদের আমলে গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী', বাজেটের আগে কী বললেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 31 January 2025 16:38

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সংসদে সাধারণ বাজেট (Budget 2025) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বভাবতই এই বাজেট কতটা জনমুখী হবে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে সরকারের এই বাজেট নিয়ে তিনি কোনও আশা দেখছেন না বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের কথায়, "যতদিন মোদী সরকার ক্ষমতায় রয়েছে ততদিন এই সরকারের কাছ থেকে গরিব মানুষের জন্য কিছু আশা করা বৃথা। কারণ এদের আমলে গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী হয়েছে। এরা সাধারণ মানুষ, বেকার ছেলেমেয়েদের জন্য কিছুই করেনি।" 


বস্তুত, সংসদের বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সংবাদমাধ্যমের সামনে তাঁর বক্তব্য জানিয়েছেন।  এবং তা করতে গিয়ে তিনি দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির জন্য বিশেষ করে দুর্গা এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ কামনা করেছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, এই বাজেটে (Budget 2025 Income Tax) মধ্যবিত্তদের জন্য কর ছাড় বা আর্থিক স্বস্তি আসতে পারে কি না।

যদিও এ প্রসঙ্গে নোটবন্দির প্রসঙ্গ টেনে অভিষেক বোঝাতে চেয়েছেন, এসবই ভাঁওতা। মোদী সরকার যা বলে তা করে না। অভিষেকের কথায়, "নোটবন্দি থেকে বেকারত্ব, এই সরকারের আমলে কোনও প্রতিশ্রুতিই পূরণ হয়নি। ফলে এদের কাছে এসব আশা করা অন্যায়।"


```