Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোর কমিটি স্থগিতের পর ভূতুড়ে ভোটার ইস্যু নিয়ে অভিষেকের বৈঠকও একদিন পিছিয়ে গেল

ভুয়ো ভোটার ইস্যুতে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সীকে কমিটির মাথায় রেখে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কোর কমিটি স্থগিতের পর ভূতুড়ে ভোটার ইস্যু নিয়ে অভিষেকের বৈঠকও একদিন পিছিয়ে গেল

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 March 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: মার্চের ১৫ তারিখ 'ভূতুড়ে ভোটার কার্ড' (Fake Voters) নিয়ে আলাদা বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে তৃণমূল সূত্রের খবর, শনিবারের বদলে ১৬ মার্চ অর্থাৎ রোববার জেলা আর চেয়ারম্যানদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক (Virtual Meeting) করবেন অভিষেক।

ভুয়ো ভোটার (Ghost Voter) ইস্যুতে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সীকে কমিটির মাথায় রেখে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

'ভূত' ধরার কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠক হয় (TMC Core Committee Meeting)। তাৎপর্যপূর্ণভাবে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক হয় ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

ঘটনা হল, ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য জেলায় জেলায় তৈরি কোর কমিটি স্থগিত হয়ে যাওয়ার পর এবার অভিষেকের বৈঠকের দিনও পিছিয়ে গেল। এর নেপথ্যে ঠিক কী কারণ তা স্পষ্ট করে দলের তরফে জানানো হয়নি ঠিকই, কিন্তু দলের অন্দরের কেউ কেউ বলছেন, যেহেতু ১৫ তারিখ দোল রয়েছে, তাই ওই দিনের পরিবর্তে রোববার বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


```