Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

চাকরির টোপে মেয়ের বয়সি মেয়েকে শ্লীলতাহানি! এত নীচে কোনও রাজ্যপালকে নামতে দেখিনি: অভিষেক

গত ২ মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কুপ্রস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ারস্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন ওই মহিলা। এরপরই রাজ্যপালের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে।

চাকরির টোপে মেয়ের বয়সি মেয়েকে শ্লীলতাহানি! এত নীচে কোনও রাজ্যপালকে নামতে দেখিনি: অভিষেক

শেষ আপডেট: 10 May 2024 17:21

দ্য ওয়াল ব্যুরো: গত ২ মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কুপ্রস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ারস্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন ওই মহিলা। এরপরই রাজ্যপালের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে।

নিজের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ সেদিনই উড়িয়ে দিয়েছিলেন রাজ্যপাল বোস। বৃহস্পতিবার রাজভবনের সেদিনের ঘটনার ফুটেজও প্রকাশ করেছেন রাজ্যপাল। তবে রাজভবনের তরফে প্রকাশিত ফুটেজে রাজ্যপালের চেম্বারের ছবি দেখানো হয়নি।


যা নিয়ে বড় প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আলিপুরে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় অভিষেক বলেন, "ক্ষমতা থাকলে রাজ্যপাল নিজের চেম্বারের ছবি দেখান। সেখানে উনি মেয়ের বয়সি মেয়ের সঙ্গে কী আচরণ করেছিলেন? তাহলেই তো সবটা স্পষ্ট হয়ে যাবে!"

এরপরই তাচ্ছিল্যের সুরে অভিষেক বলেন, "রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়কে দেখেছিলাম। কিন্তু নিজের মেয়ের বয়সি মেয়েকে চাকরির টোপে শ্লীলতাহানি করছেন! এত নীচে কোনও রাজ্যপালকে নামতে দেখিনি। উনি শুধু নিজেকে অসম্মানিত করেননি, রাজ্যপালের চেয়ারের গরিমাকেও নষ্ট করেছেন।"

এখানেই না থেমে রাজ্যপালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য রাজ্যের শীর্ষ আদালতে যাওয়া উচিত বলেও জানিয়েছেন অভিষেক। তাঁর কথায়, "আইনের উর্ধ্বে কেউ নন। সংবিধান যাঁরা তৈরি করেছিলেন, তাঁরাও কল্পনা করেননি এরকম কোনও রাজ্যপাল হতে পারেন। সেকারণেই সংবিধানে রাজ্যপালদের সুরক্ষা দেওয়া হয়েছে। আর সেই সুরক্ষাকে কাজে লাগিয়ে উনি শ্লীলতাহানি করবেন, এটা মেনে নেওয়া যায় না। আইনি পথেই এর বিচার জরুরি।"


```