Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঋদ্ধিমানকে চাপে রেখে রঞ্জির অভিষেক মঞ্চে আলো ছড়ালেন অভিষেক

দ্য ওয়াল ব্যুরো: ঋদ্ধিমান সাহার জাতীয় দল থেকে বাদ পড়ার ঘটনা। পাশাপাশি তাঁর মুখ খোলা নিয়ে তেতে রয়েছে ভারতীয় ক্রিকেট। ঋদ্ধি নিজে বলেছেন, তিনি এবার বাংলার হয়ে খেলবেন প্রতিশোধ নিতে। তাঁর মধ্যে যে ক্রিকেট অবশিষ্ট রয়েছে, সেটি বোঝাবেন বঙ্গ তারকা।

ঋদ্ধিমানকে চাপে রেখে রঞ্জির অভিষেক মঞ্চে আলো ছড়ালেন অভিষেক

শেষ আপডেট: 20 February 2022 14:37

দ্য ওয়াল ব্যুরো: ঋদ্ধিমান সাহার জাতীয় দল থেকে বাদ পড়ার ঘটনা। পাশাপাশি তাঁর মুখ খোলা নিয়ে তেতে রয়েছে ভারতীয় ক্রিকেট। ঋদ্ধি নিজে বলেছেন, তিনি এবার বাংলার হয়ে খেলবেন প্রতিশোধ নিতে। তাঁর মধ্যে যে ক্রিকেট অবশিষ্ট রয়েছে, সেটি বোঝাবেন বঙ্গ তারকা। বাংলা দলে ফেরার মঞ্চও তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যানের কাছে কঠিন হয়ে গেল। কারণ রঞ্জিতে বাংলার হয়ে অভিষেক মঞ্চে আলো ছড়ালেন চন্দননগরের অভিষেক পোড়েল। বরোদার বিরুদ্ধে বাংলার দুরন্ত জয়ে তাঁর অবদান অনেকটাই। বাংলার ৩৪৯ রানকে তাড়া করে জয়ের মূলে অভিষেকের দুর্দান্ত ৫৩ রান পার্থক্য গড়ে দিয়েছে। দলের সবাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। এমনকি উইকেটের পিছনেও যা পারফরম্যান্স করেছেন, তাতে ঋদ্ধিকে চাপে রাখার পক্ষে যথেষ্ট। চারটি ক্যাচ নিয়েছেন ম্যাচে। বাংলার পেসার ঈশান পোড়েলের খুড়তুতো ভাই অভিষেক। অভিষেক ম্যাচে দাদার বলেও ক্যাচ নিয়েছেন। তাঁর পারফরম্যান্সে খুশি কোচ অরুণলাল, দলের সিনিয়র তারকা মনোজ তিওয়ারি থেকে দলের নেতা অভিমন্যু ঈশ্বরণ সকলেই। কোচ অরুণ লাল বলেছেন, ‘‘নতুন ছেলেটা স্পেশাল। একদম ম্যাচ উইনার। ভয়হীন ক্রিকেট খেলল।’’ সহকারী কোচ সৌরাশিসও উচ্ছ্বসিত। তিনি বললেন, ‘‘অভিষেক ম্যাচেই এমন কৃতিত্ব। দলের জয়ে অবদান রাখল। ব্যাটিং, কিপিং দুটিই দারুণ করেছে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের পর বাংলার সিনিয়র দলে এসেছে। শাহবাজ আহমেদের সঙ্গে জুটিটা তৈরি না করলে বাংলার জয় এত সহজ হত না।’’ অভিমন্যু বলছেন, ‘‘অভিষেক দারুণ প্রতিভাবান। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে ভাল পারফরম্যান্স করে ও এই জায়গাটা অর্জন করেছে। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে অনেক রান করেছে। ভাল ফর্মেও রয়েছে এই মরসুমে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও গিয়েছিল। ওকে বলা হয়েছিল, এতদিন যেভাবে খেলেছে, সে ভাবেই খেলতে। যখন ব্যাট করতে নেমেছিল, তখনও প্রায় একশো রান বাকি ছিল। সেখান থেকে ঠাণ্ডা মাথায় শাহবাজের সঙ্গে ম্যাচ বার করেছে। অভিষেক ম্যাচেই এমন খেললে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়।’’ মনোজও আপ্লুত অভিষেকের খেলায়। বলেছেন, ‘‘দুর্দান্ত খেলেছে। খুব ভাল লাগল ওকে দেখে। মানসিকতা খুব ভাল। মরসুমটা ওর যেমন যাচ্ছে, সেটা ধরে রাখতে পারলে বাংলার হয়ে খেলার অনেক সুযোগ পাবে। অনেক দিন পর একটা ছেলে দেখলাম, যে প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে চায়।’’ সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেছেন, ‘‘এরকম তরুণদের দেখলে ভাল লাগে। অভিষেক ম্যাচে অসাধারণ খেলল অভিষেক পোড়েল। এই ইনিংসে ও নিজের খেলোয়াড়ি চরিত্র এবং পরিণতিবোধের পরিচয় দিয়েছে।’’ সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অভিষেক পোড়েলকে নিয়ে বলছেন, ‘‘অভিষেকেই একটা অমূল্য অপরাজিত অর্ধশতরান করল। দারুণ লাগল।’’ নিজের রঞ্জি অভিষেকে মনোজ তিওয়ারির হাত থেকে বাংলার টুপি পেয়ে গর্বিত অভিষেক। আর বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটারের পছন্দের ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। ভারতের মধ্যে এম এস ধোনি। নিজের দাদা ঈশান ম্যাচের আগে বলেছিলেন, ভাই এতদিন যা খেলে এসেছিস, সেটাই খেলিস, বাড়তি কিছু করিস না। দাদার কথাতে কাজে দিয়েছে, তাই বলছিলেন ভাই অভিষেক।  

```