Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুপুরে ভাতঘুম দিচ্ছিলেন, পন্টিংয়ের ফোন মিস করে যান বাংলার অভিষেক!

দ্য ওয়াল ব্যুরো: ওই একটা ফোন কল তাঁর জীবনটাই হয়তো বদলে দেবে। কিন্তু রিকি পন্টিং ফোন করেছেন, সেই ফোন বেজে গিয়েছে। কারণ সেইসময় দুপুরে ভাতঘুম দিচ্ছিলেন বাংলার উঠতি তারকা দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পোড়েল। পন্টিংয়ের

দুপুরে ভাতঘুম দিচ্ছিলেন, পন্টিংয়ের ফোন মিস করে যান বাংলার অভিষেক!

শেষ আপডেট: 7 April 2023 15:26

দ্য ওয়াল ব্যুরো: ওই একটা ফোন কল তাঁর জীবনটাই হয়তো বদলে দেবে। কিন্তু রিকি পন্টিং ফোন করেছেন, সেই ফোন বেজে গিয়েছে। কারণ সেইসময় দুপুরে ভাতঘুম দিচ্ছিলেন বাংলার উঠতি তারকা দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পোড়েল।

পন্টিংয়ের ফোন মিসড কল হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে ট্রু কলারে দেখেন পন্টিংয়ের নাম। সঙ্গে সঙ্গে ফোন-ব্যাক করতেই সুখবর মেলে বঙ্গতারকার। তাঁকে জানানো হয়, দিল্লিতে এসে ক্যাপিটালস শিবিরে যেন যোগ দেওয়া হয়। তাঁর ইমেল জানতে চাওয়া হয়, তাতেই পাঠিয়ে দেওয়া হয়েছিল বিমানের টিকিট।

শুক্রবারই দিল্লি দলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে সেদিনের ঘটনা জানিয়েছেন চন্দননগরের ছেলেটি, যিনি আবার বাংলার নামী পেসার ঈশান পোড়েলের খুড়তুতো ভাই। সেখানেই জানান অভিষেক সেদিনের ফোনের ঘটনা।

বাংলার তরুণ ক্রিকেটার বলেছেন, ঋষভ পন্থের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া বিরাট ব্যাপার। আমি নিজেকে প্রমাণ করব।

প্রথম ম্যাচে অভিষেকের দল হারলেও তিনি ২০ রান করেছেন দুটি বিশাল ছক্কাসহ। তাঁকে কোচ রিকি পন্টিং বিশেষ সময় দিচ্ছেন নেটে, এমনকী দলের অধিনায়ক ওয়ার্নারও বঙ্গতনয়ের কিপিং ও ব্যাটিং দেখে খুশি হয়েছেন।


```