Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভূতুড়ে ভোটার কার্ড নিয়ে তৃণমূলের বৈঠকে নেই অভিষেক! ডাকলেন আলাদা বৈঠক

ভূতুড়ে ভোটার কার্ড নিয়ে এবার আলাদা বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভূতুড়ে ভোটার কার্ড নিয়ে তৃণমূলের বৈঠকে নেই অভিষেক! ডাকলেন আলাদা বৈঠক

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 6 March 2025 17:33

দ্য ওয়াল ব্যুরো: ভূতুড়ে ভোটার কার্ড নিয়ে এবার আলাদা বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সূত্রের খবর, আগামী ১৫ মার্চ ভোটার কার্ড ইস্যুতে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক। ওই বৈঠকে কোর কমিটির সদস্যদের পাশাপাশি দলের জেলা সভাপতি, বিধায়ক এবং নেতৃত্বকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।

বস্তুত, ভুয়ো ভোটার (Ghost Voter) ইস্যুতে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সীকে কমিটির মাথায় রেখে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন নেত্রী।

সেই কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে বসেছিল তৃণমূলের কোর কমিটির বৈঠক (TMC Core Committee Meeting)। তাৎপর্যপূর্ণভাবে, ওই বৈঠকে এদিন উপস্থিত নেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পাশাপাশি বৈঠকে দেখা যায়নি দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনকেও।

ঠিক কী কারণে অভিষেক, ডেরেকরা এদিনের কোর কমিটির বৈঠকে অনুপস্থিত রয়েছেন তা স্পষ্ট নয়। তারই মধ্যে ভূতুড়ে ভোটার কার্ড ইস্যুতে অভিষেক দলের জেলা ও রাজ্য নেতৃত্বকে নিয়ে পৃথক বৈঠক ডাকায় বিষয়টি নিয়ে দলের অন্দরেই কৌতূহল তৈরি হয়েছে।

অনেকের মতে, গত লোকসভা ভোটের পর থেকেই বিভিন্ন ইস্যুতে নেত্রী বনাম অভিষেকের সম্পর্কে একটা আড়ষ্টতা তৈরি হয়েছে। 

বিপরীত মতও উঠে আসছে। সংশ্লিষ্ট মহলের মতে, তেমন কোনও জল্পনা যে নেই তা ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বক্তৃতা থেকে স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক।

২৭ ফেব্রুয়ারির সভায় অভিষেককে বলতে শোনা গিয়েছিল, “বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বিজেপিতে যাচ্ছে, নতুন দল করছে। কিন্তু জেনে রাখুন, আমি বেইমান নয়। আমার গলা কেটে দিলেও আমি বিজেপিতে যাব না।” সেদিন অভিষেক এও বলেন, "আমি অন্য ধাতুতে তৈরি, মানুষের কাছে যাব, মাথানত করে কাজ করব, কিন্তু বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই।"

ওই মহলের মতে, যেহেতু এদিনের বৈঠকে অনুপস্থিত রয়েছেন তাই ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই অংশের মতে, বারে বারে জেলা নেতৃত্বকে কলকাতায় সশরীরে মিটিংয়ে আসতে হলে সময় যেমন নষ্ট হবে তেমনই মূল ভোটার কাজ খতিয়ে দেখার কাজ ব্যাহত হতে পারে। সেকারণেই ওই দিন ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক।


```