
ফাইল ছবি।
শেষ আপডেট: 19 April 2025 10:21
দ্য ওয়াল ব্যুরো: এক বৈশাখে বদলে গেছে দিলীপ ঘোষের (Dilip Ghosh Marriage) জীবনের রোজনামচা! এখন আর তিনি বহ্মচারী নন, ঘোর সংসারী! শুক্রবারই সাত পাকে বাঁধা পড়েছেন গোপীবল্লভপুরের আদি বাসিন্দা।
বিয়ের দুপুরেই ঘোষবাবুর নিউটাউনের বাড়িতে নবদম্পতিকে নয়া ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সোশ্যাল মাধ্যমে দিলীপ-রিঙ্কুকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।
টুইটে নব দম্পতির উদ্দেশে অভিষেক লিখেছেন, 'নতুন জীবন সুন্দরভাবে শুরু করার জন্য দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে আন্তরিক অভিনন্দন জানাই। ভালবাসার নিজস্ব সময় ও লয় থাকে। আপনাদের একসঙ্গে পথচলা সেই সত্যিকারের ভালবাসারই প্রমাণ। আপনাদের জীবনে যেন আনন্দ, শান্তি ও সহচর্য চিরকাল স্থায়ী হয়—এই শুভকামনা রইল'।
Warmest congratulations to @DilipGhoshBJP and Smt. Rinku Mazumdar on this beautiful new beginning.
— Abhishek Banerjee (@abhishekaitc) April 19, 2025
Love has its own timing and its own rhythm and your coming together is a beautiful testament to that truth.
Wishing you both a lifetime of laughter, peace and companionship as…
শুধু মমতা, অভিষেক নন, বৃহস্পতিবার বিকেল থেকে কালবৈশাখীর ঝড়কেও পিছনে ফেলে দিয়েছে দিলীপ ঘোষের বিয়ের 'খবর'! তখন থেকেই বঙ্গ রাজনীতির যাবতীয় আকর্ষণ ঘোষবাবুর বাড়ির দিকে! বিয়ের প্রতিটি মুহূর্তের আপডেট সম্প্রচার হয়েছে সংবাদমাধ্যমে। রাজনৈতিক মতভেদ ভুলে বাম, ডান, নির্বিশেষে সব রাজনৈতিক দলের নেতা, কর্মীরাই দিলীপবাবুর নতুন জীবনের শুভ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।
কটাক্ষও করেছেন কেউ কেউ। সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়িয়েছে, ইকো পার্কে হাঁটলে নাকি বিয়ে হয়! এদিন সকালে যার জবাবও দিয়েছেন দিলীপ। দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দিলীপ বলেছেন, "ইকো পার্কে সারাজীবন হাঁটলেও বিয়ে হবে না! যেটা যখন হওয়ার তখনই হবে!"