Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মঞ্চে এলেন অভিষেক, নির্ধারিত সময়ের আগেই পৌঁছলেন সভাস্থলে, শুরু হল শহিদ সমাবেশ

নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই ধর্মতলার শহিদ মঞ্চে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঞ্চে এলেন অভিষেক, নির্ধারিত সময়ের আগেই পৌঁছলেন সভাস্থলে, শুরু হল শহিদ সমাবেশ

শহিদ মঞ্চে অভিষেক।

শেষ আপডেট: 21 July 2024 12:16

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই ধর্মতলার শহিদ মঞ্চে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন। ঘড়ির কাঁটায় ঠিক বেলা ১২টায় শুরু হল তৃণমূলের ঐতিহাসিক শহিদ সমাবেশ।

 রবিবার দলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের আগে এনিয়ে দলীয় মুখপত্রে একটি নিবন্ধও লিখেছেন অভিষেক। সেখানে ২১ জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনার পাশাপাশি আরও বেশি করে মানুষের হয়ে কাজ করার বার্তা দিয়েছেন দলের নেতা, কর্মীদের। অভিষেকের কথায়, '২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল উপভোগ করার, কিন্তু আত্মসন্তুষ্টি নয়।'

স্বভাবতই, মঞ্চ থেকে অভিষেক কী বার্তা দেন, তা নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে তো বটেই, দলের নেতৃত্বর মধ্যেও কৌতূহল রয়েছে।

চোখের চিকিৎসার জন্য বেশ কিছুদিন বিদেশে ছিলেন তিনি। ২১ জুলাইয়ের সভায় আদৌ থাকবেন কিনা, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে শুক্রবার শহরে ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই স্পষ্ট হয়ে যায়, ২১ এর শহিদ মঞ্চে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ইতিমধ্যে লোকসভা ভোটে বিপুল জয়লাভ এবং তারপরে বিধানসভার উপ নির্বাচনে সবকটি আসনে জয়ের পর প্রশাসনের অন্দরে বড় ঝাঁকুনি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি জমি দখলের প্রশ্নে যে কাউকেই রেয়াত করা হবে না, তার স্পষ্ট প্রমাণ শিলিগুড়ির দুই দাপুটে তৃণমূল নেতাকেও জেলে ঢোকাতে কিন্তু বোধ করেননি নেত্রী। মনে করা হচ্ছে, এবারের ২১ এর মঞ্চ থেকে সমাজসেবার প্রশ্নে ফের একবার নেতা, কর্মীদের 'পার্টি ক্লাস' নিতে পারেন দলনেত্রী। 

দলীয় মুখপত্রের নিবন্ধেও অভিষেক অনেকটা তেমনই ইঙ্গিত দিয়েছেন। ২৬ এর বিধানসভা ভোটে যাওয়ার আগে একদিকে যেমন সংগঠনকে ঢেলে সাজানোর পরোক্ষ ইঙ্গিত রয়েছে তেমনই আরও বেশি করে মানুষের কাজ করার বার্তা স্পষ্ট করা হয়েছে। 

অভিষেকের কথায়, "লোকসভা ভোটের ফলাফলে ‘আত্মতুষ্টি’ চলে এলে তাতে দল এবং প্রশাসন— দুয়েরই ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা। কাজ করতে হবে মন্ত্রী এবং আমলাদেরও।" দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই যে দলে পরিচালিত হবে, তাও আরও একবার নিজের লেখায় স্পষ্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কালীঘাট ঘনিষ্ঠদের মতে, এবারের শহিদ সমাবেশের প্রেক্ষাপট গত বারের তুলনায় ভিন্ন। গত বছর দলের মূল অভিমুখ তথা লক্ষ্যই ছিল লোকসভা ভোটে বিজেপিকে ঠেকাতে মরিয়া চেষ্টা করা। তাই গতবার মমতার বক্তৃতায় অনেক বেশি প্রাধান্য পেয়েছিল, কেন্দ্রের আর্থিক অবরোধ, সিবিআই-ইডির মতো এজেন্সির অপব্যবহারের অভিযোগ ইত্যাদি। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনাকে একুশের মঞ্চ থেকেই নতুন উচ্চতা দিয়েছিলেন। বকেয়া আদায়ের দাবিতে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন তিনি। বঞ্চনা ও বকেয়া আদায়ের দাবি এবারও যে উঠবে না তা নয়। বরং বঞ্চনার জবাব যে মানুষ এই ভোটে দিয়েছেন, তা দাবি করতে পারেন অভিষেক। তবে অনেকের মতে, সেটাও মুখ্য হয়ে উঠবে না। মুখ্য হয়ে উঠতে পারে ‘সংস্কারের’ বিষয়আশয়। 


```