.webp)
ত্রাণ শিবিরে দুর্গতদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 27 May 2024 22:36
দ্য ওয়াল ব্যুরো: রেমাল ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রায় ১৫ হাজার বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ২৪টি ব্লক এবং ৭৯টি পুরসভার ওয়ার্ড এলাকায় তাণ্ডব চলেছে রেমালের, এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। রবিবার থেকে জেলায় জেলায় দুর্গতরা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সোমবার সন্ধে আমতার রেমাল দুর্গতদের ত্রাণ শিবিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামবাসীরা যাতে সব রকম সাহায্য পান তা নিশ্চিত করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাঘারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী।
পূর্বাভাস মতোই রবিবার রাত সাড়ে দশটা থেকে স্থলভাগে 'ল্যান্ডফল' করা শুরু করে ঘূর্ণিঝড় রেমাল। রেমালের প্রভাবে যে পরিমাণ বৃষ্টি আর সঙ্গে দমকা হাওয়ার দাপট ছিল, তাতে কার্যত বিপর্যস্ত হয়েছে জনজীবন। এদিন ডায়মন্ডহারবার কেন্দ্রের অন্তর্গত আমতার একটি ত্রাণ শিবিরে দুর্গতদের সঙ্গে কথা বলেন অভিষেক। বেশ খানিকক্ষণ সকলের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এক্স হ্যান্ডলে তৃণমূলের তরফে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে।
শীত, গ্রীষ্ম, বর্ষা
— All India Trinamool Congress (@AITCofficial) May 27, 2024
মা মাটি মানুষই ভরসা!
While @BJP4India stays oblivious to the suffering of the people of Bengal and indulges in organising a drone show in Kolkata, Shri @abhishekaitc visits relief camps to ensure that the people are receiving the necessary support to… pic.twitter.com/2a6LOi6P1U
ভিডিওতে দেখা যায়, অটোতে করে রেমাল দুর্গতদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন অভিষেক। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। ত্রাণ শিবিরে পৌঁছে সকলের সঙ্গে কথা বলেন অভিষেক। বাইরে বেরিয়েও বেশ খানিকক্ষণ চারপাশ ঘুরে দেখেন তিনি।
এদিকে সপ্তম দফার আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কলকাতায় একটি রোড শো করার কথা রয়েছে তাঁর। তার আগে সোমবার বিজেপির তরফে সোমবার সন্ধ্যায় কলকাতার শহিদ মিনারের তলদেশে একটি ‘ড্রোন শো’-এর আয়োজন করা হয়। বিজেপির জাতীয় মুখপাত্র অমিত মালব্য বিষয়টি নিয়ে টুইট করেছেন। রেমালের দুর্যোগে জনজীবন যখন ব্যাহত, তার মাঝেই নির্বাচনী ফায়দা তুলতে এই ‘ড্রোন শো’ আয়োজনের যৌক্তিকতা কী, এমনই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।
ঘাসফুল শিবিরের দাবি, রবিবার থেকে প্রাকৃতিক দুর্যোগে জেরবার গোটা শহর। একাধিক গাছ পড়ে, বিদ্যুৎ সুযোগ বিচ্ছন্ন হয়ে, রাস্তায় জল জমে জনজীবন বিপর্যস্ত। এরই মাঝে ড্রোন শো করে ‘অমানিক আচরণ’-এর পরিচয় দিয়েছে বিজেপি। একই ফ্রেমে অভিষেকের ক্রাণ শিবিরের ভিডিওর সঙ্গেই বিজেপির ড্রোন শো তুলে ধরে তোপ দাগে তৃণমূল।