Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পরিশ্রম করলে ফল মিলবেই, ঋতব্রতকে নিয়ে অভিষেক ও আই প্যাক কর্তার ট্যুইটে জল্পনা তৃণমূলে

অভিষেকের এই ট্যুইট কতটা অর্থবহ তা তৃণমূলের বহু প্রবীণ ও নবীন নেতা নিশ্চয়ই বুঝতে পারছেন।

পরিশ্রম করলে ফল মিলবেই, ঋতব্রতকে নিয়ে অভিষেক ও আই প্যাক কর্তার ট্যুইটে জল্পনা তৃণমূলে

অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও প্রতীক জৈন

শেষ আপডেট: 7 December 2024 18:28

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা নিয়ে গত কয়েকদিন ধরে বেশ উজ্জীবিত ছিলেন তৃণমূলের প্রবীণ ব্রিগেডের একাংশ। তাঁরা মনে করছিলেন, এখন ক্ষমতায় একটাই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়। দল পরিচালনার ক্ষেত্রে দিদি বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু ব্যাক সিটে ঠেলে দিয়েছেন। 

কিন্তু শনিবার দুপুরে রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই তাঁরা যেন কিছুটা দমে গেলেন। কারণ, তৃণমূলের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে তৃণমূলে আনার নেপথ্যেও ছিলেন অভিষেক। আরও তাৎপর্যপূর্ণ হল, ঋতব্রতর নাম তৃণমূল ঘোষণা করার পরই একটি ট্যুইট করেছেন অভিষেক। তাতে তিনি লিখেছেন, “এই স্বীকৃতি সত্যিই যথার্থ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিরলস পরিশ্রমেরই প্রতিফলন এতে দেখা যাচ্ছে। তিনি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি পশ্চিমবঙ্গের ট্রেড ইউনিয়ন কর্মীদের অধিকারের পক্ষে অক্লান্তভাবে কাজ করে গেছেন। সময় লাগতে পারে, তবে প্রতিশ্রুতি, দক্ষতা ও কঠোর পরিশ্রমের ফলস্বরূপ শেষ পর্যন্ত পুরস্কার অবশ্যই পাওয়া যায়”।

অভিষেকের এই ট্যুইট কতটা অর্থবহ তা তৃণমূলের বহু প্রবীণ ও নবীন নেতা নিশ্চয়ই বুঝতে পারছেন। ক্যামাক স্ট্রিটের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করা হতে পারে সে ব্যাপারে শুক্রবারই তাঁকে ফোন করে ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক। রাজ্যসভার মনোনয়নের জন্য নথিপত্র প্রস্তুত করতে হয়। সে জন্য দল নাম ঘোষণার আগেই ভিতরে ভিতরে প্রার্থীদের আগাম জানিয়ে রাখে। শুক্রবার সেই ইঙ্গিত ঋতব্রতকে অভিষেকই দিয়েছিলেন বলে খবর। 

শুধু অভিষেক নন, ঋতব্রতকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন আই প্যাক কর্তা প্রতীক জৈনও। প্রতীক তাঁর পোস্টে লিখেছেন, “ঋতব্রতদাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কঠোর পরিশ্রম একদিন না একদিন যে ফল দেয় আপনি তার উদাহরণ। শুধু ধৈর্য ধরে সেই দিনের অপেক্ষা করতে হয়”।

অভিষেকের টুইটে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় এই সাধারণ সম্পাদক বার বার বলেন, যে নেতা ধরে টিকিট পাওয়া যাবে না। পারফরম্যান্সই শেষ কথা। অভিষেক এদিনও বোঝাতে চাইলেন, সেই অবস্থানে তিনি অনড়। কোনও পারফরমেন্স না থাকা সত্ত্বেও বা কোনও পরিশ্রম না করে স্রেফ আনুগত্য দেখিয়ে কেউ কেউ যে বছরের পর বছর আঁকড়ে রয়েছেন, তা তাঁর না পসন্দ। পরিশ্রম করলে তবেই পুরষ্কার পাওয়া যাবে। তাতে কিছুটা দেরি হতে পারে। কিন্তু ফল মিলবেই। 
  
দলের এক রাজ্য নেতার কথায়, তৃণমূলের সাংগঠনিক পরিচালনা বা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অভিষেকের মতের যে গুরুত্ব রয়েছে তা এর থেকে প্রমাণিত। এ নিয়ে সন্দেহ নেই যে তাঁর প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়েছে বলে তবেই ঋতব্রতকে প্রার্থী করা হয়েছে। অর্থাৎ অভিষেকের প্রস্তাবে সম্মত হয়েছেন অভিষেক। মানে একটা তালমিল দুজনের মধ্যে রয়েছে। তার ফলে যাঁরা মনে করছিলেন, অভিষেক এখন পুরোপুরি ব্যাক সিটে চলে গিয়েছেন, তাঁদের ধারণা এদিনের ঘোষণার পর অবধারিতভাবে ধাক্কা খেতে পারে।


```