Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেক রাজভবনের সামনে রাত কাটাবেন, আনন্দর সঙ্গে দেখা করে তবেই ফিরবেন

অভিষেক রাজভবনের সামনে রাত কাটাবেন, আনন্দর সঙ্গে দেখা করে তবেই ফিরবেন

শেষ আপডেট: 5 October 2023 20:49

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোস শিলিগুড়িতে থেকে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সুযোগটা করে দিলেন। বৃহস্পতিবার রাজভবন অভিযান করেও রাজ্যপালের সঙ্গে দেখা হয়নি অভিষেকের। ব্যাপারটা তাই সেখানেই মিটল না। বরং সন্ধে সাড়ে ৭টায় অভিষেক ঘোষণা করে দিলেন, রাজ্যপালের সঙ্গে দেখা না করে তিনি যাবেন না। গোটা রাত তিনি রাজভবনের সামনে ধর্না মঞ্চেই থাকবেন।

অভিষেক এদিন জানান, রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সকালে চিঠি দেওয়া হয়েছিল। উনি জানিয়েছিলেন যে শিলিগুড়ি সার্কিট হাউজে তিনি রয়েছেন। চাইলে সেখানে তাঁর সঙ্গে দেখা করা যেতে পারে। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, শিলিগুড়ি সার্কিট হাউজে তিনি বিকেল চারটে পর্যন্ত থাকবেন। তার মধ্যে তিনি সেখানে যেতে বলছেন। এ হল একেবারেই জমিদারি মানসিকতা। কিন্তু আমাদের তাতেও আপত্তি নেই। ইগো নেই। উনি তিন দিন শিলিগুড়িতে থাকলে আমরা সেখানেও যেতে পারতাম।

রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিনই শিলিগুড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। কলকাতায় ফেরেননি। কবে কলকাতায় ফিরবেন তাও স্পষ্ট নয়। কিন্তু রাজ্যপালের এভাবে দিল্লি চলে যাওয়াটাই এদিন ফুলটস বলের মতো লুফে নিয়েছেন অভিষেক। 

পর্যবেক্ষকদের অনেকের মতে, অভিষেক চাইছিলেন তাঁর এই আন্দোলন দীর্ঘায়িত করতে। রাজ্যপাল এদিন তাঁর সঙ্গে দেখা করলে ব্যাপারটা বৃহস্পতিবার রাতেই মিটে যেত। কাল থেকে নতুন আন্দোলন শুরু করা মুশকিল ছিল। কিন্তু রাজ্যপাল কলকাতায় না ফেরায় রাজভবনের সামনে রাতভর ধর্নায় বসে থাকার ঘোষণা করে দিতে দুবার ভাবেননি অভিষেক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, এদিন রাত সাড়ে ৯টা পর্যন্ত তাঁদের আন্দোলন কর্মসূচি চলবে। রাতে তিনি ধর্না মঞ্চে থাকবেন। তার পর শুক্রবার সকাল ১১টা থেকে ফের কর্মসূচি শুরু হবে। রাজ্যপালের সঙ্গে না দেখা করে তিনি সেখান থেকে সরবেন না।

এভাবে রাতভর ধর্নায় বসে পড়া বা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়া টিপিক্যাল মমতা বন্দ্যোপাধ্যায় ঘরানার রাজনীতি। অভিষেকও সেই জুতোতেই পা গলালেন। সন্দেহ নেই, রাজ্যপাল যতদিন কলকাতায় না ফিরবেন ততদিন এই আন্দোলন কর্মসূচি চলবে।


```