Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চোখ দেখাতে হায়দরাবাদে গেলেন অভিষেক, সংক্রমণের জেরে রক্ত জমে যাচ্ছে

২০১৬ সালে একটি দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল তাঁর কনভয়। তাতেই বাঁ-চোখে মারাত্মক চোট পান পান তিনি।

চোখ দেখাতে হায়দরাবাদে গেলেন অভিষেক, সংক্রমণের জেরে রক্ত জমে যাচ্ছে

শেষ আপডেট: 2 December 2023 13:39

দ্য ওয়াল ব্যুরো: চোখের চিকিৎসার জন্য এবার হায়দরাবাদে উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদের চোখে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। রক্ত জমাট বেঁধে যাওয়ার দেখতে সমস্যা হচ্ছে তো বটেই, সঙ্গে ব্যথা- যন্ত্রণাও রয়েছে। তার চিকিৎসা করাতেই শনিবার সকাল সকাল বিমান ধরে হায়দরাবাদে গেছেন অভিষেক। 

চোখের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন অভিষেক। ২০১৬ সালে একটি দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল তাঁর কনভয়। তাতেই বাঁ-চোখে মারাত্মক চোট পান পান তিনি। তারপর থেকে টানা চিকিৎসা চলছে, কিন্তু স্থায়ী স্বস্তি মিলছে না।

চোখের সমস্যার কারণেই দিন কয়েক আগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় কর্মসূচিতে গরহাজির ছিলেন অভিষেক। রাজনৈতিক মহলের একাংশ অবশ্য এই ঘটনায় প্রাচীন বনাম নব্য তৃণমূলের দ্বন্দ্বের তত্ত্ব খাড়া করেছিলেন, তবে তাতে সিলমোহর পড়েনি। 

এর আগে চোখের চিকিৎসায় একাধিকবার আমেরিকায় গেছেন অভিষেক। সেখানকার জন হপকিন্স হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চোখে। কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। বরং নিয়মিত চেকআপ করাতে হচ্ছে তাঁকে। একটানা দীর্ঘক্ষণ কনট্যাক্ট লেন্স পরে থাকার জন্যই নতুন করে তাঁর চোখে সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গেছে। তার চিকিৎসা করাতে এবার যদিও বিদেশ নয়, হায়দরাবাদে গেলেন ঘাসফুল সাংসদ।


```