Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সুদীপের হয়ে প্রচারে যাবেনই না, বড় কৌতূহল তৃণমূলেই

উত্তর কলকাতায় ভোট শেষ দফায়। অর্থাৎ ১ জুন। ওই দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভাতেও নির্বাচন রয়েছে।

 অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সুদীপের হয়ে প্রচারে যাবেনই না, বড় কৌতূহল তৃণমূলেই

অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়।

শেষ আপডেট: 23 May 2024 22:51

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায় কি উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যাবেন? ষষ্ঠ দফার ভোটের জন্য বৃহস্পতিবার প্রচার শেষ হতেই এই প্রশ্ন বড় হয়ে উঠেছে তৃণমূলের মধ্যেই। 

তার আরও বড় কারণ হল, দক্ষিণ কলকাতা আসনের জন্যও অভিষেক এখনও প্রচারের সময় জানাননি। দক্ষিণ কলকাতার নেতারা ধরেই নিয়েছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানে প্রচার করবেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার জন্য দুদিন সময় দিয়েছেন। বেহালা চৌরাস্তায় তাঁর একটি সভা হবে। সেই সঙ্গে যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত তিনি একদিন পদযাত্রা করবেন।  

উত্তর কলকাতায় ভোট শেষ দফায়। অর্থাৎ ১ জুন। ওই দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভাতেও নির্বাচন রয়েছে। তার আগে অভিষেক বৃহস্পতিবার থেকেই শেষ দফার প্রচারে নেমে পড়েছেন। এদিন অভিষেক যাদবপুর লোকসভার ভাঙড়ে ও তাঁর নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভার সাতগাছিয়ায় প্রচার করেছেন। যাদবপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন দলের যুব নেত্রী সায়নী ঘোষ। তাঁকে এই আসনে প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন অভিষেকই। 

কিন্তু গোটা তৃণমূল জানে, অভিষেক কোনওভাবেই চাননি সত্তরোর্ধ্ব দুই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়কে এবার প্রার্থী করা হোক। কারণ, অভিষেক খোলাখুলিই বলেছেন, সত্তর বছরের একজন প্রবীণের তুলনায় এক জন ৪৫-৫০ বছরের নবীনের দৌড়ঝাঁপ করার ক্ষমতা বেশি থাকে। আরও প্রোডাক্টিভ হয়। তার জবাবে সৌগত রায় আবার বলেছিলেন, আমরা কারখানার শ্রমিক নয় যে এভাবে উৎপাদনশীলতা মাপা যাবে। 

সূত্রের খবর, শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহেই প্রার্থী করা হয়েছে সুদীপ-সৌগতকে। তৃণমূলের একটি সূত্রের মতে, অভিষেক বরাবরই একরোখা। সুদীপ-সৌগত যখন তাঁর পছন্দ নয়, তখন তাঁদের হয়ে কোনও প্রচার নাও করতে পারেন তিনি। বা করলেও একেবারে নাম কে ওয়াস্তে করতে পারেন। তবে না করার সম্ভাবনাই প্রবল। 

অভিষেক ঘনিষ্ঠ এক নেতার কথায়, এ ক্ষেত্রে দাদার যুক্তিও রয়েছে। শেষ দফার ভোটে ডায়মন্ড হারবারেও নির্বাচন হবে। গত দু’মাস ধরে এক টানা রাজ্য জুড়ে প্রচার করে গিয়েছেন তিনি। ভোটের আগে অন্তত তিন-চার দিন নিজের কেন্দ্রে প্রচারে তো যাবেন। 

অভিষেক তাঁর নির্বাচন কেন্দ্র ডায়মন্ড হারবারে যান না, এমন বদনাম তাঁর নেই। বরং নিজের নির্বাচন কেন্দ্রের ব্যাপারে তিনি যে কতটা যত্নশীল তা সারা বছর ধরে দেখা যায়। বস্তুত সেই কারণেই 'ডায়মন্ড হারবার মডেল' কথাটির প্রচলন শুরু হয়েছে। কিন্তু তা বলে ভোটের আগে তিনি নিজের নির্বাচন কেন্দ্রে প্রচার করবেন না তাও হয় না।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আয়তন হাজার বর্গ কিলোমিটারেরও বেশি। সব কটি বিধানসভা ছুঁতেও তিন চার দিন লাগবে। এবং হতে পারে সম্ভবত সেই কারণেই উত্তর কলকাতা ও দমদমে প্রচারে যাবেন না তিনি। তাতে দলের মধ্যে কী বার্তা যাবে সেটা অবশ্য একেবারেই ভিন্ন বিষয়।


```