Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মথুরাপুরে শাহের পাল্টা সভা অভিষেকের! পরিসংখ্যান দেখিয়ে চ্যালেঞ্জ, ক্ষমা চাওয়ার দাবিও তুললেন

মথুরাপুরের সভা থেকে অমিত শাহ অভিযোগ তুলেছিলেন, বাংলার ঋণের পরিসংখ্যান ৮ লক্ষ কোটি টাকা। কোনও শিশু যদি বাংলায় জন্মায়, তাহলে সে ৭৭ হাজার কোটি টাকা ঋণ নিয়ে জন্মাবে। 

মথুরাপুরে শাহের পাল্টা সভা অভিষেকের! পরিসংখ্যান দেখিয়ে চ্যালেঞ্জ, ক্ষমা চাওয়ার দাবিও তুললেন

অভিষেক বন্দ্যোপাধ্যায়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 March 2026 16:46

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দিনের ব্যবধান। মথুরাপুরে যে মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সভা করে গেছিলেন, সেই একই মাঠে রবিবার সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অমিত শাহ সেইদিনের সভা থেকে বাংলার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, তার পাল্টা পরিসংখ্যান আজ পেশ করলেন অভিষেক।

বক্তব্যের শুরুতেই দু'দিনের সভায় মানুষের উপস্থিতি টেনে  বিজেপিকে কটাক্ষ করলেন অভিষেক। একদিকে, রবিবার  তৃণমূলের সভায় দলের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের জমায়েত দেখে মুগ্ধ অভিষেক। অন্যদিকে, অমিত শাহর সভার প্রসঙ্গ টেনে বললেন, "পাঁচদিন আগে তিনি এখানে সভা করে গিয়েছিলেন, পুরো সময়টাই ক্যামেরা তাঁর দিকে ছিল। উল্টোদিকে হাতে গোনা মানুষ আর দেখানো হয়নি।" বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে অভিষেকের কটাক্ষ, 'পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, জেসিবির মাটি কাটা দেখতেও এর চেয়ে বেশি মানুষ জড়ো হবে।"

বাংলায় ঋণের পরিসংখ্যান

মথুরাপুরের সভা থেকে অমিত শাহ অভিযোগ তুলেছিলেন, বাংলার ঋণের পরিসংখ্যান ৮ লক্ষ কোটি টাকা। কোনও শিশু যদি বাংলায় জন্মায়, তাহলে সে ৭৭ হাজার কোটি টাকা ঋণ নিয়ে জন্মাবে। এর জবাবে অভিষেক বলেন, "কী পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, আপনারা দেখেছেন। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালাচ্ছেন।"

মোদী জমানায় দেশের ঋণের পরিসংখ্যান তুলে তৃণমূলের সাংসদের দাবি, '২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে দেশে ঋণের পরিসংখ্যান ছিল ৫৬ লক্ষ কোটি টাকা, আজকের দিনে দাঁড়িয়ে ১২ বছর পরে ভারতবর্ষের ঋণের পরিসংখ্যান হচ্ছে ১৯৭ লক্ষ কোটি টাকা। একটা শিশু ভারতে জন্মালে তার মাথায় ঋণের বোঝা চাপবে ১ লক্ষ ৪৪ হাজার টাকা, এর দায় একমাত্র নরেন্দ্র মোদী ও অমিত শাহর।' এই পরিসংখ্যান মিথ্যে হলে মামলা করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক।

মহিলাদের নিরাপত্তা

অমিত শাহ মথুরাপুরের সভা থেকে রাজ্যের নারী নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর উত্তরে কয়েকটি উদাহরণ তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "অমিত শাহের দফতরের অধীনস্থ এনসিআরবি-র রিপোর্ট বলছে, মহিলাদের উপর সমস্ত রকম নির্যাতন-অপমানের ক্ষেত্রে দেশে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ (৬৬,৩৮১টি অভিযোগ), দ্বিতীয় মহারাষ্ট্র (৪৭,১০১), তৃতীয় রাজস্থান (৪৫,৪৫০)।" প্রসঙ্গত, এই তিন রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি।

ধর্ষণের ঘটনায় সারা দেশে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ- এই তিন রাজ্য প্রথম তিনে আছে বলেনও পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক।

রাজ্যে আইনশৃঙ্খলা

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, শেষ সভা থেকে এই প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন অমিত শাহ। এনিয়েও কাউন্টার করেন অভিষেক।

"দেশের মধ্যে খুনের ঘটনায় প্রথম উত্তরপ্রদেশ, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় বিহার।  অপহরণের ঘটনায় দেশে এক নম্বর উত্তরপ্রদেশ, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় মধ্যপ্রদেশ, দাঙ্গার ঘটনায় এক নম্বরে মহারাষ্ট্র, দু'নম্বর মণিপুর, তিন নম্বরে বিহার।"

অমিত শাহের উদ্দেশে অভিষেকের পরামর্শ, 'তৃণমূলকে আক্রমণ না করে দিল্লি পুলিশকে কাজে লাগান, কে বক্তব্যগুলি লিখেছে, তাঁকে খুঁজে ব্যবস্থা নিন।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যেকটি কথা মিথ্যে বলে দাবি করেন অভিষেক।

বাংলার উন্নয়ন ও প্রকল্পকে হাতিয়ার করে অমিত শাহকে (Amit Shah) ফের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। তাঁর কথায়, 'বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কাজ করেছে, বিজেপির ডবল ইঞ্জিন সরকার কোনও রাজ্যে সিকিভাগ কাজ করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখব না।' 'আপনি জায়গা ঠিক করুন, সময় ঠিক করুন, পরিসংখ্যান  দিয়ে ১০-০ গোলে মাঠছাড়া করে দেব।' যোগ করেন তৃণমূল সাংসদ। মিথ্য প্রমাণ না করতে পারলে এই মথুরাপুরে এসে মানুষের সামনে ক্ষমা চাওয়ার কথাও বলেন অভিষেক। 

তৃণমূলের রাজনীতির ইতিহাসে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভূমিকা এদিনের সভা থেকে মনে করিয়ে দেন অভিষেক। বলেন, "তৃণমূলের অন্যতম ঘাঁটি এই জেলা। সিপিএমের অনাচার, অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনা। ২০২১ সালের মধ্যে ৩১টির মধ্যে ৩০টি আসন জিতিয়েছিল।" আগামিদিনে তৃণমূলের পক্ষে থেকে ৩১-০ করার ডাক দেন ডায়মন্ড হারবার সাংসদ। 

যুবসাথীর প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকছে

গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। ফর্ম ফিলাপ হয়েছে জেলায় জেলায়। এপ্রিল থেকে পরিষেবা পাওয়ার কথা জানানো হলেও ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, শুক্রবার থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেইমতো বহু আবেদনকারী ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন।

অভিষেকও এদিন সভামঞ্চ থেকে বলেন, "একমাসের মধ্যে প্রকল্পের টাকা মিলছে। রবিবার ব্যাঙ্ক বন্ধ, সোমবার, মঙ্গলবারের মধ্যে ৮৯ লক্ষ অ্যাকউন্টে টাকা ঢুকে যাবে।" 

সপ্তম বেতন কমিশন ইস্যু

আসন্ন নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনলে ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশনে (7th Pay Commission) বেতন দেওয়ার কাজ শুরু করে দেওয়া হবে। বিজেপির 'পরিবর্তন যাত্রা'র (BJP Paribartan Yatra) রায়দিঘির কর্মসূচি থেকে কর্মীদের বিরাট আশ্বাস দিয়েছেন অমিত শাহ। উত্তরে অভিষেক প্রশ্ন তোলেন, "বাংলার বাজেট পড়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তম বেতন কমিশনের কথা ঘোষণা করেছেন।" 

রাষ্ট্রপতিকে অসম্মান-বিতর্ক

রাষ্ট্রপতির বঙ্গ সফর ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে।  মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকার দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে, এই অভিযোগ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা এবং বঙ্গ বিজেপির নেতারাও তীব্র সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাননি বলে রাষ্ট্রপতি নিজেও হতাশা প্রকাশ করেছেন।

রবিবারের সভায় এই প্রসঙ্গে কথা বলেন অভিষেক। একটি ছবি সামনে আনেন, যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী বসে, পাশে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের অপমান ইস্যুতে বিজেপিকে পাল্টা তোপ দাগেন তৃণমূলের সাংসদ। 

অভিষেকের আরও অভিযোগ, "মণিপুর তিন বছর ধরে জ্বলছে, অথচ সেইসময় রাষ্ট্রপতি কোনও কথা বলেননি। রামমন্দির উদ্বোধনের সময় প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি, নতুন সংসদ ভবনেও ডাকা হয়নি তাঁকে।"  


```