Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমি বিজেপিতে যাচ্ছি, ইনডোরের মঞ্চে গুজবের জবাব অভিষেকের

বৃহস্পতিবার নেতাজি ইনডোরে তৃণমূলের বর্ধিত কর্মিসভার মঞ্চ থেকে সেই গুজবের জবাব দিলেন অভিষেক।

বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমি বিজেপিতে যাচ্ছি, ইনডোরের মঞ্চে গুজবের জবাব অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 February 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে শরদ পাওয়ারকে ক্ষমতাচ্যুত করতে পদ্মশিবির যেভাবে অজিত পাওয়ারকে কাজে লাগিয়েছিল, বাংলাতেও তার পুনরাবৃত্তি হবে বলে একটা প্রচার গত বছর খানেক ধরে চলছে। অজিত পাওয়ার শরদ পাওয়ারের ভাইপো। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ এও রটিয়ে দিয়েছিলেন যে অভিষেক নতুন দল করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন।  

বৃহস্পতিবার নেতাজি ইনডোরে তৃণমূলের বর্ধিত কর্মিসভার মঞ্চ থেকে সেই গুজবের জবাব দিলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,“বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বিজেপিতে যাচ্ছে, নতুন দল করছে। কিন্তু জেনে রাখুন, আমি বেইমান নয়। আমার গলা কেটে দিলেও আমি বিজেপিতে যাব না”।
অভিষেক এএও বলেন, "আমি অন্য ধাতুতে তৈরি, মানুষের কাছে যাব, মাথানত করে কাজ করব, কিন্তু বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই।"

অভিষেক যে গুজবের প্রসঙ্গ তুলেছেন, তা শুধু বিরোধী শিবিরে নয়, তৃণমূলের একাংশেও ছড়িয়েছিল। এমনকি এই ধারণাও তৈরির চেষ্টা হচ্ছিল যে এ কারণে দিদি ও অভিষেকের মধ্যে সম্পর্কে একটা আড়ষ্টতা তৈরি হয়েছে। অবিশ্বাসের পরত জমছে। 

বৃহস্পতিবারের মঞ্চকে সেই ধুলো সাফ করারই চেষ্টা করলেন অভিষেক। যে ধন্ধ ও ধারণা চাড়িয়ে গিয়েছিল, তা তিনি পরিষ্কার করার চেষ্টা করলেন বলেই মনে করা হচ্ছে। 

এই প্রসঙ্গে অভিষেক এদিন টেনে এনেছেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের প্রসঙ্গও। অভিষেক বলেন, "মুকুল রায়, শুভেন্দু অধিকারীর মতো বেইমানকে আমিই চিহ্নিত করেছিলাম। আগামিদিনেও কেউ বেইমানি করলে তাদের চিহ্নিত করার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম।"

এদিন অভিষেক যখন এ সব কথা বলছিলেন, তখন মঞ্চে বসে ঠায় সামনের দিকে তাকিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত আগে থেকেই স্থির ছিল যে বৃহস্পতিবারের বর্ধিত কর্মিসভায় মূল বক্তা থাকবেন দুজনেই। মমতা ও অভিষেক। অনেকে মনে করছেন, দুজন নিজেদের মধ্যে তালমিল রেখেই এদিন কথা বলেছেন কর্মিসভায়। 

তাৎপর্যপূর্ণ হল, অভিষেক যে এদিন গুজবের কথা বলেছেন, তা ছড়ানোর দায় চাপিয়েছেন একাংশ সাংবাদিকের উপর। তাঁর কথায়, আমি জানি এর নেপথ্যে কারা। তবে এই মঞ্চ থেকে তাঁদে নাম জানিয়ে সভার অমর্যাদা করব না। 

অভিষেকের কথায়, "আমি সকাল বিকাল কথা পাল্টাই না। পাঁচ বছর আগে যখন ইডি, সিবিআই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল, তখনও বলেছিলাম, প্রমাণ থাকলে দিন, আমি নিজে ফাঁসির কাঠিতে ঝুলে যাব। আজও বলছি।"

বুধবার রাজ্য রাজনীতিতে একটি খবরে নতুন করে শিরোনামে উঠে আসে অভিষেকের নাম। এদিন ওই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, "আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। ২৮ পাতার চার্জশিটে ২ বার আমার নামটা লিখেছে, কোথাও পরিচয় নেই, বাবার নাম, ঠিকানা কিচ্ছু নেই। বিজেপি নেতারা যেমন ভাব বাচ্যে কথা বলে, তেমনই ইডি, সিবিআইও ভাববাচ্যে কথা বলছে। ওরা ভয় পেয়েছে, এটা ভাল লাগছে আমার।"


```