Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীঘাটে অভিষেক, চোখের অপারেশনের পর কন্যা আজানিয়াকে নিয়ে মমতার বাড়ির কালীপুজোয় 

তবে চোখের অপারেশনের কারণে চিকিৎসকদের পরামর্শ মতো এদিন কালো চশমা পরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতে যোগ দিয়েছেন অভিষেক।

কালীঘাটে অভিষেক, চোখের অপারেশনের পর কন্যা আজানিয়াকে নিয়ে মমতার বাড়ির কালীপুজোয় 

মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় অভিষেক।

শেষ আপডেট: 31 October 2024 22:39

দ্য ওয়াল ব্যুরো: চোখের অপারেশনের জন্য দেশের বাইরে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ফিরেছেন।

বৃহস্পতিবার সন্ধেয় তাঁকে দেখা গেল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয়। অভিষেকের সঙ্গে পুজোয় এসেছেন কন্যা আজানিয়া। বিগ্রহের উদ্দেশে প্রণাম করতে দেখা যায় অভিষেককে। প্রণাম করেন মুখ্যমন্ত্রীকেও। আলাদা করে বেশ কিছুক্ষণ মমতা-অভিষেককে কথাও বলতে দেখা যায়।

তবে চোখের অপারেশনের কারণে চিকিৎসকদের পরামর্শ মতো এদিন কালো চশমা পরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতে যোগ দিয়েছেন অভিষেক। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো এবারে ৪৭ বছরে পা দিল। 

প্রত্যেক বছরের মতো এবারও রাজ্যপাট সামলে নিজের বাড়ির পুজোর তদারকি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ফি-বারই তিনি নিজে হাতে মা কালীর ভোগ রাঁধেন। সাজিয়ে তোলেন প্রতিমাকে। এবছরও তার ব্যাতিক্রম নয়। বাড়ির ছোট্ট মণ্ডপে এবছরও ব্যস্ত তিনি।

হলুদ-লাল শাড়ি, সোনার গয়নায় ‘দিগম্বরী’র ছবি পোস্ট করেছেন মমতা। সকালে বাংলার মানুষকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। এবার সন্ধেবেলা কালী আরাধনার ছবি দেখা গেল। বাড়ির সামনে লেখা রয়েছে 'শুভ দীপাবলি'। মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবিও দেখা গেল সেখানে।

কিছুক্ষণ পুজোর সাজসজ্জার কাজ তদারকি করেন। তারপর অতিথি আপ্যায়ন। কালীঘাটের বাড়িতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা, নেত্রী। রাত ৯টা নাগাদ কালো চশমা চোখে মেয়েকে নিয়ে সেখানে পৌঁছন অভিষেক।


```