Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'মানুষের প্রাণ মণিমুক্তোর মতো, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত', স্যালাইনকাণ্ডে অভিষেক

একই সঙ্গে তাঁর এও মত, এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকেও নজর দিতে হবে। 

'মানুষের প্রাণ মণিমুক্তোর মতো, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত', স্যালাইনকাণ্ডে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 January 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরের স্যালাইন কাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আরজি কর কাণ্ডের ঘটনায় যতটা বিরক্তি অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি, মেদিনীপুরের ঘটনা নিয়েও যেন তাঁর অসন্তোষ লেশমাত্র কম নয়। তাঁর সাফ কথা, স্যালাইন কাণ্ড নিয়ে সার্বিক তদন্ত হওয়া উচিত। দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। 

মেদিনীপুরের ঘটনা নিয়ে এর আগে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এ ব্যাপারে বাইরে কিছু বলেননি। সেদিক থেকে শাসক দলের শীর্ষ স্তর থেকে এই প্রথম মেদিনীপুরের ঘটনা নিয়ে চড়া প্রতিক্রিয়া দেওয়া হল। 

বুধবার ফলতায় সেবাশ্রয় শিবিরে গিয়েছিলেন অভিষেক। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন,“রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তও চলছে। মানুষের প্রাণ মণিমুক্তোর মতো। কারও গাফিলতি যদি প্রমাণিত হয় তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে।'' তৃণমূল সাংসদের কথায়, এমন কাজ এই সরকার আগেও করেছে। দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এবারও তাই হবে। 

এদিন ফের একবার আরজি করের ঘটনার প্রসঙ্গ তোলেন অভিষেক। মনে করিয়ে দেন, যে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছিল, সেই মামলার তদন্তে সিবিআই-এর পাঁচ মাস লেগেছে। কেন এত সময় লাগল, সেই প্রশ্নও সকলের করা উচিত।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাজের নীতি নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, তাঁকে যখন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হত সেই সময়ই তিনি বলেছিলেন, সিবিআই আগে থেকে দোষী ঠিক করে নেয়, তারপর ভাবতে শুরু করে কীভাবে তাঁকে ফাঁসাতে হবে। কিন্তু রাজ্য প্রশাসন নিরপেক্ষ তদন্তে বিশ্বাসী। দোষ যারই হোক, গাফিলতি থাকলে শাস্তি সে পাবেই। 

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডে এক প্রসূতির মৃত্যু হয়েছে। বাকি আরও চারজন অসুস্থ। তাঁদের অনেক আগে নিষিদ্ধ হওয়া স্যালাইন রিঙ্গার ল্যাকটেট দেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্য সরকার ইতিমধ্যে এই ঘটনার তদন্তে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি চিকিৎসায় গাফিলতি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। 

স্যালাইন কাণ্ড নিয়ে ফের একবার সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কেন নিষিদ্ধ স্যালাইন ব্যবহার বন্ধ করা হয়নি, কেন আগে থেকে পদক্ষেপ করা হয়নি, এমন প্রশ্ন করা হচ্ছে নানা মহলে। অভিষেক এদিন বলেন, কেউ ভবিষ্যৎ দেখতে পারে না। আগে থেকে বোঝা সম্ভব নয় যে কী ঘটতে পারে। কোনও ঘটনা ঘটার পর সরকার, প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, পুলিশ কী তদন্ত করছে, সেটাই আসল ব্যাপার।


```