Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির ঝড়ে লন্ডভন্ড, ব্যঙ্গ দিলীপের! মানবিকতার অভাব বললেন অভিষেক

সোমবার সকালে বাগডোগরা পৌঁছে বিজেপিকে কার্যত জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর খোঁচা, মানবিকতার অভাব আছে এসব মানুষের! 

বিজেপির ঝড়ে লন্ডভন্ড, ব্যঙ্গ দিলীপের! মানবিকতার অভাব বললেন অভিষেক

দিলীপ ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 April 2024 17:37

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের ঝড়ের পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করেছেন দিলীপ ঘোষ। এমনই অভিযোগ করা হয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূলের তরফে বিষয়টির নিন্দা করা হয়েছে। আবার মুখ্যমন্ত্রীর রাতেই জলপাইগুড়ি যাওয়া নিয়ে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সকালে বাগডোগরা পৌঁছে বিজেপিকে কার্যত জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর খোঁচা, মানবিকতার অভাব আছে এসব মানুষের! 

ঝড়ে লন্ডভন্ড হয়েছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে ১৫ মিনিটের তাণ্ডবে। ঘটনায় ৫ জনের মৃ্ত্যু হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। সোমবার সাংবাদিকরা এই বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি প্রথমে বলেন, ''উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে ঝড়। ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে। তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে সব।'' তৃণমূল এই মন্তব্যের নিন্দা করতে বেশি সময় নেয়নি। 

সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের সমালোচনা তো করা হয়েছেই, উত্তরবঙ্গে পৌঁছে অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন, ''একটা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা হচ্ছে। রাজনীতি করা হচ্ছে। বলা হচ্ছে, বিজেপির ঝড়ে সব লন্ডভন্ড হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক।'' দিলীপকে সরাসরি নিশানা করে অভিষেক বলেন, এইসব নেতার ন্যূনতম মানসিকতা নেই মানুষের পাশে দাঁড়ানোর। দুর্যোগের সময়ে মানুষের সাহায্য করার। 

জলপাইগুড়ির বিপর্যয়ের পরপরই রবিবার রাতে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতালেও যান। বিপর্যয়ের রাতেই মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, ''চার্টার্ড ফ্লাইট আছে, তাই উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) রাতে চলে গিয়েছেন। আমাদের সাধারণ বিমান, যখন সময় হবে।'' এই প্রসঙ্গে অভিষেকের পাল্টা বক্তব্য, ''ওঁর (শুভেন্দু অধিকারী) দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী ছবি তুলতে আসেন। তাহলে প্রধানমন্ত্রী ফ্লাইটে ছবি তুলতে এলেন না কেন? জঙ্গল সাফারি, ভূটান সফরের ফটোশুট সবই তো দেখলাম। এসব ব্যাপারে বিজেপির কথা না বলাই ভাল।''


```