Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

'২৯ বছর হাইকোর্টের অলিন্দে কেটেছে', বিদায়বেলায় আবেগতাড়িত বিচারপতি গঙ্গোপাধ্যায়

মঙ্গলবার পদ থেকে ইস্তফা দিয়ে 'বৃহত্তর স্বার্থে' কাজ করার কথা জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রত্যক্ষভাবে তাঁর রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে এখন রাজ্যজুড়ে আলোচনা।

'২৯ বছর হাইকোর্টের অলিন্দে কেটেছে', বিদায়বেলায় আবেগতাড়িত বিচারপতি গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhayay

শেষ আপডেট: 4 March 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার পদ থেকে ইস্তফা দিয়ে 'বৃহত্তর স্বার্থে' কাজ করার কথা জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রত্যক্ষভাবে তাঁর রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে এখন রাজ্যজুড়ে আলোচনা। সেই আলোচনার মাঝেই সোমবার শেষবারের মতো কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে তাঁর শেষদিন কাটিয়ে ফেললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিদায়বেলায় আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। 

রবিবার সংবাদমাধ্যমে বিচারপতি জানিয়েছিলেন, শাসক দলের পক্ষ থেকে তাঁকে যে চ্যালেঞ্জ করা হয়েছিল তা গ্রহণ করেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তৃণমূলে আসবেন না এটা স্পষ্ট হলেও বিচারপতি আদতে কোন দলে যোগ দেবেন তা নিয়ে জল্পনা চলছে। যদিও এই ক্ষেত্রে বিজেপিরই যে পাল্লা ভারী সেটা মোটামুটি পরিস্কার হয়ে গেছে। তবে রবিবারের মতো সোমবারও তাঁর রাজনৈতিক গন্তব্যের বিষয়ে কোনও কথা বলেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বরং এজলাসে শেষবার এসে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। 

আইনজীবী কমলেশ ভট্টাচার্য বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দেখে বলেন, ''ডার্ক ডে ফর আস।'' যদিও এই কথা শুনে শুধু মুচকি হাসেন বিচারপতি। পরে তিনি শুধু বলেন, ''প্রায় ২৯ বছর এই হাইকোর্টের অলিন্দে কেটেছে।'' সোমবারই জানা গেছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব মামলা সরানো হয়েছে তাঁর এজলাস থেকে। মামলাগুলি গিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্য তাঁর কর্মজীবনের শেষদিনেও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর শেষ মামলার নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বিচারককে বরখাস্তের অনুরোধ করেছেন তিনি। বিচারপতির পর্যবেক্ষণ, জেলার বিচারকের বিরুদ্ধে হাইকোর্টের ভিজিল্যান্স বিভাগ অভিযোগ করেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে। তাঁর মত, অভিযোগ সত্যি প্রমাণিত হলে বিচারককে বরখাস্ত করা উচিত। 

রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে যে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন আসন্ন ভোটে। সেই প্রেক্ষিতে তাঁর সোমবারের নির্দেশও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কাকতালীয়ভাবে, পূর্ব মেদিনীপুর জেলার বিচারকই তাঁর নিশানায়। 


```