Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিরাপত্তায় জোর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করল কেন্দ্র

ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর নিরাপত্তা আগেই বাড়ান হয়েছে। 

নিরাপত্তায় জোর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করল কেন্দ্র

অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 3 April 2024 13:10

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট শুরু হতে আর মাত্র ১৫ দিন। তার আগে বাংলার তিন বিজেপি নেতার নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় সরকার। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়া আরও দুজনের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর নিরাপত্তা আগেই বাড়ান হয়েছে। 

অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন। তাঁর সঙ্গে নিরাপত্তা বেড়েছে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ এবং কোচবিহারের বিজেপির এগজিকিউটিভ সদস্য তাপস দাসের। তবে তাঁরা অবশ্য এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এঁদের সকলের থেকে বেশি জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন। 

প্রত্যেক ক্যাটাগরির নিরাপত্তায় বাহিনীর সংখ্যা ভিন্ন থাকে। যেমন, জেড ক্যাটাগরির নিরাপত্তায় নিযুক্ত থাকে ২২ জনের বাহিনী। এর মধ্যে ৪ থেকে ৬ জন এনএসজি কমান্ডো থাকে। একই সঙ্গে থাকে অন্তত পাঁচটি গাড়ির কনভয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন তাতে থাকেন দু’জন কমান্ডো, আট জন জওয়ান এবং অন্তত দু’টি গাড়ির কনভয়। আর এক্স ক্যাটাগরিতে দু’জন জওয়ান থাকবেন নেতাদের সঙ্গে। পাশাপাশি থাকবে একটি কিংবা দু’টি গাড়ির কনভয়। 

মনে রাখতে হবে, ২০২১ সালের সেপ্টেম্বরে অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে পর পর দু'বার বোমাবাজির ঘটনা ঘটে। সেই সময় বিজেপিতে ছিলেন অর্জুন। ব্যারাকপুরের বিজেপি সাংসদের দাবি মেনে ঘটনার তদন্তে নামে এনআইএ। ওই সময় অর্জুনের জন্য জে়ড ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করেছিল কেন্দ্র। তারপর শিবির বদলে তৃণমূলে এসে এখন আবার বিজেপিতে ফিরে গেছেন তিনি। কেন্দ্রও তাঁর জন্য ফের বিশেষ সুরক্ষার ব্যবস্থা করল। সূত্রের খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অর্জুন সিংকে নিরাপত্তা দেওয়া হয়েছে গত ২৭ মার্চ থেকে। বাকি দুজন ২৯ মার্চ থেকে কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন।


```