Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমকামী সম্পর্কের জের, দিল্লিতে পুড়িয়ে খুন আপ নেতাকে

দ্য ওয়াল ব্যুরো : গত ৫ অক্টোবর রাত তিনটের সময় দিল্লির লোনি ভোপরা রোডে একটি পুড়ে যাওয়া এসইউভি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ির ভিতরে পাওয়া যায় নবীন দাস নামে এক আপ নেতার দেহ। তার বয়স ছিল ৪৪। তাঁর পরিবারের লোকজন গাজিয়াবাদ থানার

সমকামী সম্পর্কের জের, দিল্লিতে পুড়িয়ে খুন আপ নেতাকে

শেষ আপডেট: 11 October 2018 16:00

দ্য ওয়াল ব্যুরো : গত ৫ অক্টোবর রাত তিনটের সময় দিল্লির লোনি ভোপরা রোডে একটি পুড়ে যাওয়া এসইউভি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ির ভিতরে পাওয়া যায় নবীন দাস নামে এক আপ নেতার দেহ। তার বয়স ছিল ৪৪। তাঁর পরিবারের লোকজন গাজিয়াবাদ থানার সাহিবাবাদ থানায় খুনের অভিযোগ করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সমকামী সম্পর্কের জেরে পুড়িয়ে খুন করা হয়েছে আপ নেতাকে। বুধবার পুলিশ জানায়, মূল অভিযুক্ত তায়েব কুরেশি, তার ভাই তালিব কুরেশি ও তাদের বন্ধু সমর খানকে গ্রেফতার করা হয়েছে। তারা তিনজনেই খুনের ষড়যন্ত্রে যুক্ত ছিল। তায়েবের সঙ্গে সমকামী সম্পর্ক ছিল নবীনের। সে তায়েবকে ভয় দেখাত, একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। ওইভাবে সে তায়েবকে তার সঙ্গে একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকতে বাধ্য করত। নবীনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তায়েব তাকে খুনের ষড়যন্ত্র করে। তালিব ও সমর তাকে সাহায্য করেছিল। তায়েবরা গভীর রাতে লোনি অঞ্চলে নবীনকে ডেকে আনে। তাকে ঘুমের ওষুধ মেশানো হালুয়া খেতে দেয়। তা খেয়ে নবীন যখন প্রায় অজ্ঞান হয়ে গিয়েছে, তখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও এটিএম কার্ড ব্যবহার করে তায়েব সাত লক্ষ ৮৫ হাজার টাকা তুলে নেয়। তারপর স্থানীয় এক দোকান থেকে দুলিটার পেট্রল কিনে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সমীর তখন অজ্ঞান অবস্থায় গাড়ির ভিতরে ছিল।  সেও পুড়ে মারা যায়। সাহিবাবাদ থানার পুলিশ অফিসার দীনেশ যাদব বলেছেন, আমরা দেখেছি, গাড়িতে নবীনের দেহটি রয়েছে ড্রাইভারের সিটে। তার উল্টোদিকের দরজা খোলা। আমাদের সন্দেহ হয়, গাড়িতে নবীন বাদে আরও কেউ ছিল। তায়েবরা নবীনের স্মার্টফোন ও অন্যান্য কয়েকটি নথিপত্র নিয়ে পালায়। তারা চেয়েছিল স্মার্টফোন থেকে আপত্তিকর ভিডিওটি মুছে দেবে। পুলিশ তায়েবের থেকে ৪ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার করেছে। বাকি টাকা রয়েছে তার বাবার কাছে। সে এখনও পলাতক।

```