দিল্লিতে নিষিদ্ধ করা হোক যোগী আদিত্যনাথকে, দাবি আম আদমি পার্টির
[tabs]
[tab title="Tab 1"]Tab 1 content...[/tab]
[tab title="Tab 2"]Tab 2 content...[/tab]
[/tabs]
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিষিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি
শেষ আপডেট: 3 February 2020 03:17
[tabs]
[tab title="Tab 1"]Tab 1 content...[/tab]
[tab title="Tab 2"]Tab 2 content...[/tab]
[/tabs]
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিষিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাল আম আদমি পার্টি (আপ)। তাদের অভিযোগ, প্ররোচনামূলক কথাবার্তা বলছেন যোগী। বক্তব্যের জন্য যোগী আদিত্যনাথের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি করেছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং।
সঞ্জয় সিং রবিবার অভিযোগ করেন, গত ৪৮ ঘণ্টা ধরে তাঁরা নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে আসছেন কিন্তু এখনও কমিশনের সঙ্গে দেখা করার জন্য আপকে সময় দেওয়া হয়নি।
সঞ্জয় সিং হুমকির সুরে বলেন,
“যদি কমিশন আমাদের সঙ্গে দেখা না করে তাহলে আমরা সোমবার নির্বাচন কমিশনের দফতরের বাইরে ধরনায় বসব।
”
গত বিধানসভা নির্বাচনে ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬৭টি আসনে জয়ী হয়ে সরকার তৈরি করে আপ, মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। এবার দিল্লি নির্বাচনে দ্বিতীয় বারের জন্য তারা ক্ষমতায় ফিরতে চাইছে। টানা দুই দশক দিল্লির বিধানসভা দখল করতে পারেনি বিজেপি। এবার তারাও মরিয়া হয়ে লড়াই করছে ক্ষমতায় ফেরার।
আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন, ফলাফল ১১ ফেব্রুয়ারি।